৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ল ১০০ বিঘা জমির পানের বরজ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় ৫৩টি পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পওয়া যায়নি। তবে নিঃস্ব হয়েছেন অন্তত ৮০ জন পান চাষি। তাদের প্রায় ১০০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে পান চাষিরা বলছেন- সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

শুক্রবার দুপুরে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের মাঠে হঠাৎ করেই পান বরজে আগুন লেগে যায়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে অন্তত ১০০ বিঘা পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পানের বরজ পুড়ে যাওয়া চাষি আসাদুল ইসলাম বলেন, প্রথমে আগুন লাগে ইসাহাকের বরজে। এরপরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক পানের বরজে। এতে প্রায় ৮০ জন চাষির ১০০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। এই আগুনে অনেক চাষির এক বিঘা থেকে দেড় বিঘা করে পানের বরজ পুড়ে ছায় হয়ে গেছে। কীভাবে পানের বরজে আগুন লেগেছে কেউ জানে না।

আরও পড়ুনঃ   দুই ম্যাচ খেলতে ঢাকায় হামজা

তিনি বলেন, আগুনে এমনভাবে পুড়েছে তাতে পানের বরজের কোনো কিছু অবশিষ্ট নেই। সব বরজ নতুন করে তৈরি করতে হবে। বছরের এই সময়ে পানের দাম সবচেয়ে বেশি থাকে। এখন বাজারে নতুন পান বিক্রি হচ্ছে চার হাজার টাকা পোয়া। আর পুরোনো পান বিক্রি হচ্ছে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা পোয়া দরে। এই সময় পানের বরজ পুড়ে যাওয়া মানে চোখের সামনে টাকা পুড়ে ছাই হয়ে যাওয়া। গ্রামবাসী যে যেভাবে পেড়েছে আগুন নেভানোর চেষ্টা করেছে। কিন্তু ততক্ষণে অনেক চাষির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

পানচাষি রেজাউল ইসলাম বলেন, তার এক বিঘার বেশি জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। যেভাবে পানের বরজ পুড়েছে তাতে করে আবার নতুন করে বরজ তৈরি করতে হবে। এই বরজ তৈরি করতে আবার শীত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এখন জমিতে পান বপনের সময় না। তাই এই চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো।

এ বিষয়ে গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু বলেন, নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে ৬০-৭০ বিঘার বেশি হবে। আমরা চাষিদের তালিকা করতে বলেছি। আগামীকাল শনিবার তালিকাটা হাতে পাব। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যামে তা জেলা প্রশাসককে দেওয়া হবে। সরকারিভাবে কিছু টাকা পেলে এই চাষিদের উপকার হবে। এ ঘটনায় অনেক চাষি একবারে নিঃস্ব হয়ে গেছে। মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে চাষিদের কোটি টাকার পান পুড়ে গেছে।

আরও পড়ুনঃ   সরকার দেশের মানুষের স্বার্থ সুরক্ষায় প্রচেষ্টা চালাচ্ছে : ভোক্তা মহাপরিচালক

এ বিষয়ে বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিনের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

তবে রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, রাজশাহী, বাগমারা, মোহনপুর ও আত্রাইয়ের চারটি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় পান বরজের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শতাধিক কৃষকের ক্ষতি হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, কৃষি অফিসের কর্মকর্তাদের নিয়ে পুড়ে যাওয়া পানের বরজ পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের প্রাথমিকভাবে ধারণা- সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় আনুমানিক ৯০ থেকে ১০০ বিঘা জমির পান পুড়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নতুন রাজশাহী বিনির্মাণের কারিগর রাসিক প্রশাসক রিটন

বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে : ভূমিমন্ত্রী মিনু

যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’

বিপিজেএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে – ভূমিমন্ত্রী

আগামী ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা’

সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা আরএমপি কমিশনারের

১০

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১১

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

১২

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

১৪

রাজশাহীতে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় হবে : ভূমিমন্ত্রী মিনু

১৫

দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমর্ন্ত্রী

১৬

গণভোটের রায় অস্বীকার করা যাবে না, জনগণকে এখনো বলুন আমরা মানছি : রাজশাহীতে ডা. শফিকুর রহমান

১৭

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত

১৮

হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

১৯

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

২০

Design & Developed by: BD IT HOST