৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

অনলাইন ডেস্ক : সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন এবং দেশের মানুষের কাছে স্বাধীনভাবেই সংবাদ পৌঁছে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

শুক্রবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে ‘তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন। স্বাধীনভাবেই দেশের মানুষের কাছে সব খবরাখবর পৌঁছে দিচ্ছেন।

তিনি বলেন, কেউ কেউ বলেন আমাদের দেশের সাংবাদিকরা সরকার কর্তৃক নিষ্পেষিত হয়। আমি এর সঙ্গে একমত নই। সাংবাদিকরা যদি কোনো ভুল করেন, সেখানে বিচার আছে, বিচার হতে পারে। বিচারে দোষী হলে শাস্তি হবে, সেটা ভিন্ন কথা। আর আমাদের আইনে যদি বলে জামিন দেওয়া যাবে না। এটা কোনো জামিন দেওয়া যাবে না কথা নয়, এটা হলো জজ সাহেবের অধিকার। তিনি জামিন দিতেও পারে, নাও পারে। আইনের এই অথরিটির ব্যাপার জানতে হবে, বুঝতে হবে।

আরও পড়ুনঃ   সম্প্রীতি রক্ষায় কাজ করছি: এমপি বাদশা

সাংবাদিকদের উদ্দেশে বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের সত্য বলতে হবে, লিখতে হবে। তবে সেই সত্য যেন দেশপ্রেমে সত্য হয়। সেই সত্যের মাধ্যমে দেশের যেন কোনো ক্ষতি না হয়, এটা আমাদের মনে রাখতে হবে। আপনি যা দেখবেন তা লিখতে পারেন না, যদি না দেখা যায় তা লিখলে সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। কিন্তু স্বাধীনভাবে লেখার যে অধিকার সেই অধিকার সাংবাদিকদের থাকতে হবে। সাংবাদিকরাই সিদ্ধান্ত নেবেন সেটি কীভাবে প্রকাশ করবেন। আর প্রকাশের সময় যদি দেশের ক্ষতিজনক কিছু প্রকাশ হয়, সেটার জন্য তো আইন রয়েছে। কিন্তু মানুষের অধিকারে হাত দেওয়া, মানুষের কথা বলতে পারার অধিকার বন্ধ করা, এটি কখনোই গ্রহণযোগ্য নয় এবং হতে পারে না।

আরও পড়ুনঃ   ব্যর্থ বিশ্বকাপ শেষে বিদেশি লিগে পাকিস্তানের ১২ তারকা

তিনি বলেন, আমরা চাই, সাংবাদিক, সম্পাদক এবং মালিক এই তিনটা পক্ষ মিলে এ দেশের সাংবাদিকতার উন্নয়নে কাজ করবে। সাংবাদিকরা যেন ডেভেলপ করতে পারে, দেশের, দশের, মানুষের জন্য কাজ করতে পারে। এদিকে আমাদের লক্ষ্য রাখতে পারে।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, প্রেস কাউন্সিলের আইনে যতটুকু ক্ষমতা আমাকে দেওয়া আছে, এই ক্ষমতা যদি সাংবাদিকদের উন্নয়নে প্রয়োগ করতে হয়, তাহলে এটি প্রয়োগ করতে আমরা পিছপা হব না।

সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মাহবুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যপক সৈয়দা নিলুফার নাসরিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১০

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৪

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৬

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৮

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৯

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

২০

Design & Developed by: BD IT HOST