২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ব্যর্থ বিশ্বকাপ শেষে বিদেশি লিগে পাকিস্তানের ১২ তারকা

অনলাইন ডেস্ক : ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে নতুন করে ক্রিকেটে ফিরছেন বাবর আজমরা। তবে জাতীয় দল নয়, আপাতত পাকিস্তানি ক্রিকেটারদের ব্যস্ততা বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। চলতি জুলাইয়ে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও কানাডার তিনটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলবে। এ ছাড়া আগে থেকেই চলছে কাউন্টি ক্রিকেট, ক্যারিবীয় লিগ শুরু হবে আগস্টে। এসব টুর্নামেন্টে অংশ নিতে সবমিলিয়ে পাকিস্তানের ১২ ক্রিকেটারকে এনওসি (ছাড়পত্র) দিয়েছে পিসিবি।

এদিকে, আগামী মাসের শেষ নাগাদ শুরু হবে সদ্য সমাপ্ত বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। ২৯ আগস্ট শুরু হয়ে সিপিএল চলবে ৬ অক্টোবর পর্যন্ত। সেখানে খেলবেন পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার ফখর জামান। বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরকে এনওসি দেওয়া হয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার জন্য। ৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত তিনি ছাড়পত্র পেয়েছেন। যেখানে আগে থেকেই খেলছেন হাসান আলি ও শান মাসুদরা।

আরও পড়ুনঃ   নানাবিধ কর্মসূচিতে রাজশাহীতে পালিত হবে মহান বিজয় দিবস

রহস্য স্পিনার আবরার আহমেদ খেলবেন আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। ৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ওই টুর্নামেন্টে থাকবেন আবরার। পেসার হারিস রউফ ও জামান খানও খেলবেন এমএলসিতে। গতকাল (১ জুলাই) থেকে শুরু হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। লিগটিতে অংশ নিতে পিসিবির অনুমতি পেয়েছেন মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন (কেন্দ্রীয় ‍চুক্তিতে নেই), সালমান আলি আগা ও শাদাব। এলপিএল চলবে ২১ জুলাই পর্যন্ত।

জাতীয় দলের বাইরে থাকা শারজিল খান ও শোয়েব মাকসুদ খেলবেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে। ৩–১৩ জুলাই চলবে টুর্নামেন্টটি। প্রায় একই সময়ে লেগস্পিন অলরাউন্ডার উসামা মিরকে ছাড়পত্র দেওয়া হয়েছে দ্য হান্ড্রেডে খেলতে। ইংলিশ লিগটি ২৩ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

অন্যদিকে, বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ দুই ব্যাটার আজম খান ও সাইম আইয়ুবকে এনওসি দেয়নি পিসিবি। তারা আসন্ন সিপিএলে গায়ানা ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা ছিল। এর আগে এলপিএলেও ডাক পেয়েছিলেন আজম, তবে পিসিবির নিয়ম অনুসারে ‘বছরে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার’ সুযোগের কথা মাথায় রেখে তিনি লঙ্কান টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন।

উল্লেখ্য, আপাতত পাকিস্তান জাতীয় দলের কোনো খেলা নেই। ফলে বিশ্বকাপ শেষে দেশে ফিরে বাবর আজমরা ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। আগস্ট মাসে টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওই সিরিজ দিয়ে ফের বাবর-রিজওয়ানদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

রাসিক কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বেনাপোল বন্দর দিয়ে ৫ হাজার টন চাল আমদানি

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবার

১০

বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

নগরীতে ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

১৩

রাজশাহীতে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১৪

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

১৫

হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

১৬

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না : রাজশাহীতে নাহিদ ইসলাম

১৭

এ্যাডভোকেট বার এসোসিয়েশন সকল উন্নয়নে কাজ করা হবে : এমপি মিলন

১৮

দুর্গাপুরে কৃষিজমির টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৯

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST