৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে চড়ে বউ আনলেন পোশাক শ্রমিক হজরত আলী

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির ছেলে হজরত আলী (২২)। বাবা-মায়ের স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পূর্বপাড়া) গ্রামের এনামুল হক ও শেফালি বেগম দস্পতির মেয়ে রেফা মনিকে (১৮) বিয়ে করে হেলিকপ্টারে বাড়িতে ফিরেছেন হজরত আলী।

বর হজরত আলী উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ও বুজরুক জামালপুর গ্রামের রফিকুল আকন্দের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

আরও পড়ুনঃ   বকেয়া পরিশোধ না করায় গ্রিন টিভির সম্প্রচার বন্ধ

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির একমাত্র ছেলে হজরত আলী। ছেলের জন্মের পর থেকে তারা স্বপ্ন বুনেন ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আকাশ পথে গিয়ে বিয়ে করলেন হজরত আলী। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব ৫ কিলোমিটার। এ সময় বর ও কনের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমে।

এদিকে হেলিকপ্টারে চড়ে বর আসায় খুশি কনের বাবা এনমামুল হক ও মা শেফালি বেগম। তারা বলেন, আমরা গর্বিত যে জামাই হেলিকপ্টারে চড়ে আমাদের মেয়েকে নিতে এসেছে। যৌতুক ছাড়াই এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানান তারা। দম্পতি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অনুমোদনহীন লাচ্ছা সেমাই বিক্রি করায় আর্থিক জরিমানা

এ বিষয়ে বরের বাবা রফিকুল আকন্দ ও মা সালমা বেগম বলেন, হজরত আলী ছাড়া আমাদের আর কোনো ছেলে সন্তান নেই। ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানোয় স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST