১৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বকেয়া পরিশোধ না করায় গ্রিন টিভির সম্প্রচার বন্ধ

অনলাইন ডেস্ক: সম্প্রচার সেবার বকেয়া পরিশোধ না করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রিন টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রচার সেবার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থ হওয়া এবং বকেয়া পরিশোধের জন্য প্রেরিত নোটিশসমূহের শর্ত বারবার ভঙ্গ করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি) স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল বকেয়া পরিশোধ সাপেক্ষে গ্রিন টিভিকে পুনরায় সম্প্রচার সেবা দেওয়া হবে।

আরও পড়ুনঃ   হেফাজত সমাবেশে গুলি: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

অন্যথায় বিদ্যমান চুক্তি বাতিল করে বকেয়া আদায়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে বিএসসিএল।

এর আগেও ৪ বার গ্রিন টিভিকে প্রদত্ত সেবা বন্ধ করেছিল বিএসসিএল। তবে বকেয়া বিল পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ায় সেবা কার্যক্রম পুনরায় চালু করা হয়।

বিএসসিএলের সঙ্গে গ্রিন টিভির স্যাটেলাইটভিত্তিক সম্প্রচার সেবার পাশাপাশি টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা গ্রহণেরও চুক্তি আছে। তবে টিআরপি সেবা গ্রহণের চুক্তি অনুযায়ী বিল পরিশোধ না করায় গত মে মাস থেকে তাদের টিআরপি সেবা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এই চুক্তি বাতিলের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিএসসিএল।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যা: শিলা‌স্তির বিচার চান দাদা

বিএসসিএল আরও কয়েকটি গ্রাহক প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায়ের কাজ করছে। প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি না হলে বিএসসিএলের পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST