১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর মোটরসাইকেল র‍্যালি

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মহানগরী জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদের মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান এ নেতা। একইসাথে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় কর্মীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় মোহনপুরের বড়াইল উচ্চ বিদ্যালয় থেকে এ মটরসাইকেল র‍্যালি শুরু হয়।

পরে পবা-মোহনপুর এর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে গিয়ে র‌্যালিটি শেষ হয়। কর্মসূচিতে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহার

এ সময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেসব সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত সময়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্যে মডেল আসন হিসেবে পবা মোহনপুর আসনকে প্রতিষ্ঠিত করা হবে।

আরও পড়ুনঃ   যতদিন শাপলা না মিলছে ততদিন আন্দোলন, বড় কর্মসূচিতে যাচ্ছে এনসিপি

শোভাযাত্রায় প্রার্থীর সাথে অংশ নেন জামায়াতের রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST