১৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নারী দল নির্বাচনে অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে গত দিন দশেক ধরে সমালোচনার ঝড় চলমান। মূলত সম্প্রতি জাহানারা আলমের করা যৌন অভিযোগের পর তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। একইসঙ্গে নারী ক্রিকেট নিয়ে সম্প্রতি উঠে আসা বিভিন্ন অভিযোগের মধ্যে একটি ছিল– অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম। যার স্বপক্ষে প্রমাণ মেলেনি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সেখানে তারা কোনো অনিয়ম পায়নি। গত ১৭ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য বিসিবিকে চিঠি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ওই সময়ে চিঠি পেলেও বিসিবি সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত ছিল। প্রসঙ্গত, গত ৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নতুন কমিটি।

আরও পড়ুনঃ   শিক্ষককে পিয়নের সমান বেতন দিলে তিনি কেন শিক্ষক হবেন

এরপর গতকাল বিবৃতিতে বিসিবি জানিয়েছে, চিঠিটি পেলেও বোর্ডের সর্বশেষ নির্বাচনপূর্ব ও তৎপরবর্তী জটিলতায় তদন্ত সম্ভব হয়নি। তবে নতুন বোর্ড গঠনের পর অভিযোগ পর্যালোচনা করে তারা কোনো অনিয়ম পায়নি। সংশ্লিষ্ট ডকুমেন্ট পর্যালোচনা করেছে বিসিবি। যেখানে অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়মের প্রমাণ মেলেনি।

আরও পড়ুনঃ   নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে, সময় ৫ ঘণ্টা

দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বলছে, রিয়া আক্তার শিখা এনএসসি নির্বাহী পরিচালকের কাছে দেওয়া অভিযোগের বিষয়গুলো সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনার জন্য গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটির সামনে উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST