১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে শ্বশুরবাড়ির ছাদ থেকে লাফ, আহত অবস্থায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হেলাল উদ্দিন, বাগমারা : গ্রেপ্তার এড়াতে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের এক নেতা। তবে শেষ রক্ষা আর হয়নি। সেখানে পুলিশ দেখে ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে লাফিয়ে আহত হলে গতকাল বুধবার গভীর রাতে তাঁকে ওই অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আমজাদ হোসেন (৪৫)। তিনি উপজেলার তাহেরপুর পৌরসভার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি সাবেক সংসদ সদস্য এনামুল হকের ‘কাছের লোক’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধার ছোট ভাই।

আমজাদ ছাড়া গতকাল আওয়ামী লীগের আরেক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর কার্তিক চন্দ্র সাহা। তাঁদের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগে মামলা আছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আমজাদ হোসেনের শ্বশুরবাড়িতে অভিযান চালালে তিনি ভয়ে লাফ দেন। এতে পায়ের গোড়ালিতে আঘাত পান।

পরিবারের সদস্যরা জানান, গত বছর জুলাই গণ–অভ্যুত্থানের পর কিছুদিন পালিয়ে ছিলেন আমজাদ। তবে কিছুদিন ধরে তিনি এলাকায় ফিরে সতর্কতার সঙ্গে চলাফেরা করতেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন ঘোষণার পর পুলিশ ধরপাকড় করতে পারে, এমন আশঙ্কায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একই উপজেলার সোনাডাঙ্গা এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান নেন। গতকাল রাতের খাবার খেয়ে শ্বশুরবাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে তিনি একতলা বাড়ির ছাদে আশ্রয় নেন। পুলিশ বাড়িতে ঢুকে অভিযান শুরু করলে আমজাদ ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। তবে নিচে পড়ে তিনি পায়ের গোড়ালিতে আঘাত পান। পুলিশ বিষয়টি টের পেয়ে সেখান থেকে আহত অবস্থায় আমজাদকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

ওসি বলেন, আমজাদ ও কার্তিকের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের দিনে দাঙ্গা–হাঙ্গামার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। এ ছাড়া যুবদল নেতা মুনছুর রহমানের পায়ে গুলি করার অভিযোগ আছে। তাঁদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১০

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১১

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১২

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৩

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৪

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৫

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৬

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৭

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৮

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৯

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST