১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনাপ্রধান-প্রেসিডেন্টকে আজীবন দায়মুক্তি দিল সংসদ

অনলাইন ডেস্ক : প্রেসিডেন্ট ও বর্তমান সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি দেওয়ার লক্ষ্যে পাকিস্তানের সংবিধানে ব্যাপক সংশোধনীর অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। বৃহস্পতিবার সাংবিধানিক সংশোধনীর এই অনুমোদন দেওয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। তবে সমালোচকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই পদক্ষেপ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ও বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সংসদে দুই-তৃতীয়াংশ সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত ২৭তম সংশোধনীর মাধ্যমে নতুনভাবে সৃষ্ট ‌‌‘‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’’ পদে সামরিক ক্ষমতা একীভূত এবং একটি ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের বিধান রাখা হয়েছে।

সংবিধানে এই সংশোধনী আনায় দেশটির সেনাপ্রধান অসীম মুনির এখন সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হবেন। গত মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তানের সামরিক বাহিনীতে ফিল্ড মার্শাল পদে উন্নীত হন তিনি।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি

সংশোধনী অনুযায়ী, সেনাপ্রধান অসীম মুনিরসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তারাও আজীবন দায়মুক্তি ভোগ করবেন।

এছাড়া এখন থেকে দেশটির সামরিক বাহিনীর যেসব কর্মকর্তা ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ার ফোর্স কিংবা অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে উন্নীত হবেন; তারা আজীবন পদমর্যাদা ও সুবিধা ভোগের পাশাপাশি ইউনিফর্মে থাকবেন এবং যেকোনও ধরনের ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পাবেন। এসব সুরক্ষা আগে কেবল রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছিল।

ইসলামাবাদের আইনজীবী ওসামা মালিক বলেন, ‘‘এই সাংবিধানিক সংশোধনী স্বৈরতন্ত্র বৃদ্ধি করবে এবং দেশে যে সামান্য গণতন্ত্রের চিহ্নটুকু অবশিষ্ট ছিল, সেটিও মুছে যাবে।’’

তিনি বলেন, এটি শুধু সামরিক বাহিনীর কার্যক্রমের ওপর বেসামরিক তদারকি সরিয়ে দেবে না; বরং সামরিক কাঠামোকেও সম্পূর্ণরূপে ধ্বংস করবে—যেখানে আগে সকল বাহিনীর প্রধানদের যৌথ প্রধান ব্যবস্থা অনুযায়ী সমান বিবেচনা করা হতো।

আরও পড়ুনঃ   কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও বাংলাদেশ থেকে ৬ নাগরিককে ফেরত নেয়নি ভারত

সংশোধনীটি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকেও দায়মুক্তি দিয়েছে; যা তাকে যেকোনও ফৌজদারি বিচারের হাত থেকে রক্ষা করবে। তবে বিলটিতে বলা হয়েছে, কোনও সাবেক প্রেসিডেন্ট পরবর্তীতে যদি আবার কোনও সরকারি পদে অধিষ্ঠিত হন, তার ক্ষেত্রে এই দায়মুক্তি প্রযোজ্য হবে না।

জারদারির বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা রয়েছে। যদিও এসব মামলার কার্যক্রম আগে স্থগিত ছিল। সর্বশেষ এই সংশোধনী তাকে কার্যত অদণ্ডনীয় করে তুলেছে। তবে ভবিষ্যতে কোনও সরকারি পদ গ্রহণ করলে সেক্ষেত্রে কোনও দায়মুক্তি পাবেন না।

সাংবিধানিক পরিবর্তনের বৈধতা নিয়ে আদালতের প্রশ্ন তোলার এখতিয়ারও সংশোধনীতে নিষিদ্ধ করা হয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বিলটি পাস হয়েছে। এখন আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে এই বিল।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST