১৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি, কেনটাকি ও ভার্জিনিয়া রাজ্যে প্রচন্ড ঝড়ে কমপক্ষে ২৭ জনের প্রাণিহানি হয়েছে। এতে স্থানীয় সম্প্রদায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২ লাখ লোক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানায়।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ারের উদ্ধৃতি দিয়ে মার্কিন যুক্তরাষ্টের লন্ডন থেকে এএফপি জানায়, শুক্রবার রাতে ঝড়ে কমপক্ষে ১৮ জন মারা গেছেন। অন্যদিকে মিসৌরির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সেখানে আরও সাতজন মারা গেছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভার্জিনিয়ায় গাছ ভেঙে দুইজনের মৃত্যু হয়েছে।

ঝড়টি এলাকার ১শ’ থেকে ২শ’ ঘর ধ্বংস করে দেয়।

কেন্টাকির লন্ডন শহরের একটি বাড়িতে স্বামী ও ছেলের সাথে বসবাসকারী ৩৮ বছর বয়সী জেমি বার্নসকে তার বোনের ইটের তৈরি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিতে হয়। বার্নস এএফপিকে ফোনে সাক্ষাৎকারে বলেন, এখানে ৩০ বছরেরও বেশি সময় ধরে যা ছিল সেগুলো এখন একেবারেই সমান হয়ে মিশে গেছে।

আরও পড়ুনঃ   পুতিন ‘ধাপ্পাবাজি’ করছেন, ট্রাম্পকে আগেই সতর্ক করেছি: জেলেনস্কি

বার্নস বলেন, ‘এটা ছিল প্রচণ্ড, কারণ আপনি একটি এলাকার যে দিকে তাকাবেন দেখবেন ভেঙে ভেঙে একেবারে সমান হয়ে গেছে, যেন সেখানে আর কিছুই নেই।’

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ড্রোন ফুটেজে লন্ডনে ধ্বংসযজ্ঞের দৃশ্যে দেখা গেছে, ঘরবাড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং ডালপালাবিহীন গাছের গুঁড়ি খালি দাঁড়িয়ে আছে।’

বেশিয়ার আরও বলেন, রাজ্যে লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পাঁচটি কাউন্টি জরুরি অবস্থা ঘোষণা করেছে।

স্টেট হাইওয়ে পেট্রোল এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মিসৌরির প্রধান শহর সেন্ট লুইসে পাঁচজন ও স্কট কাউন্টিতে দুজন নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ৮০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ওই অঞ্চলে তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রোববার রাত ও সোমবারে আরো তীব্র আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   সংঘাতের ৬ দিনে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ

শনিবার একজন প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে, মেয়র কারা স্পেন্সার, এটিকে সেন্ট লুইসে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঝড় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমি অবশ্যই এটিকে সবচেয়ে ভয়াবহ ঝড়গুলোর মধ্যে একটি বলব। এর ধ্বংসযজ্ঞ সত্যিই হৃদয়বিদারক।’

দেশের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে একটি পূর্ব কেনটাকি ঐতিহাসিকভাবে কয়লা খনির জন্য পরিচিত একটি এলাকা।

বার্নস বলেন, ‘আমাদের অনেকেই এমন বাড়িতে বাস করি যা টর্নেডো আবহাওয়ার জন্য নিরাপদ নয়।’

তিনি বলেন, শহরের ৩৮ জন আহত হয়েছেন এবং প্রায় ৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিবিএস-এর ফুটেজে দেখা গেছে, সেন্ট লুইসের একটি পাড়ায় একটি গির্জা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শনিবার সকালে উদ্ধারকর্মীরা ভবনের কাছে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST