১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের ফের পাল্টাপাল্টি হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পৌঁছানো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বুধবার দুই দেশের সৈন্যরা পাল্টাপাল্টি হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে। এ সময় থাইল্যান্ডের সামরিক বাহিনীর হামলায় কম্বোডিয়ায় অন্তত একজন নিহত হয়েছেন।

প্রতিবেশী দুই দেশের নতুন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর আগে, বুধবার সকালের দিকে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কম্বোডিয়া নতুন করে স্থল মাইন পুঁতে রাখায় সোমবার এক থাই সৈন্য আহত হয়েছেন। এই ঘটনায় কম্বোডিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করার দাবি জানিয়েছে থাইল্যান্ড।

মঙ্গলবার থাইল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। কম্বোডিয়া অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা নতুন কোনো মাইন পুঁতে রাখেনি এবং থাইল্যান্ডকে অক্টোবরের চুক্তি মেনে চলার আহ্বান জানায়। জুলাই মাসে দুই প্রতিবেশী দেশের পাঁচ দিনের সংঘর্ষ শেষে স্বাক্ষরিত প্রাথমিক যুদ্ধবিরতির ভিত্তিতে সম্প্রসারিত ওই চুক্তিতে পৌঁছায় থাইল্যান্ড ও কম্বোডিয়া।

• বিবাদপূর্ণ সীমান্ত গ্রামে গুলিবিনিময়
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে থাই সেনারা একটি বিতর্কিত সীমান্ত গ্রামের কাছে গুলি চালিয়েছেন। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুনঃ   সৌদিতে চাঁদ দেখা গেছে, রোজা শুরু সোমবার

থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারি বলেন, কম্বোডিয়ার সৈন্যরা প্রথমে থাইল্যান্ডের ভেতরে গুলি চালিয়েছেন। তিনি বলেন, থাই বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছে। নিয়ম মেনে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই গুলি চালানো হয়েছে। এতে থাইল্যান্ডের সামরিক বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় ১০ মিনিট পর পরিস্থিতি শান্ত হয়।

বিতর্কিত একটি সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে উভয় দেশের পাল্টাপাল্টি দাবি রয়েছে। থাইল্যান্ড বলছে, এটি তাদের সা কেও প্রদেশের বান নং ইয়াও ক্যাও গ্রামের অংশ।আর কম্বোডিয়া বলছে, এটি তাদের বানতেয় মেনচে প্রদেশের প্রেই চান গ্রামের অন্তর্ভুক্ত।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোর্নদেজ বালানকুরা সাংবাদিকদের বলেছেন, সোমবারের স্থল মাইন বিস্ফোরণের ঘটনায় থাইল্যান্ড কম্বোডিয়ার কাছে দুঃখপ্রকাশের দাবি জানিয়েছে। আমরা ঘটনাটির সত্যতা যাচাই এবং দায়ীদের শনাক্ত করার আহ্বান জানাই। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।

আরও পড়ুনঃ   প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা, নিহত ১

তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে কম্বোডিয়ার সরকার। গত জুলাই মাসে দুই দেশের সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত ও প্রায় তিন লাখ মানুষ সাময়িক বাস্তুচ্যুত হয়েছিলেন। ওই সময় দুই দেশ রকেট, ভারী কামানের গোলা ও বিমান হামলা চালায়।

সীমান্তের বিতর্কিত এলাকায় মাইন বিস্ফোরণ ঘিরে ওই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। মাইন বিস্ফোরণে গত ১৬ জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত অন্তত সাত থাই সৈন্য গুরুতর আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব মাইনের কিছু নতুন করে পোঁতা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। থাই সেনাবাহিনীর সরবরাহ করা মাইনের আলামত বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে ৮১৭ কিলোমিটার স্থলসীমান্তের বিভিন্ন অনির্ধারিত অংশ নিয়ে শতাব্দীরও বেশি সময় ধরে বিরোধ চলছে। ফরাসি ঔপনিবেশিক আমলে ১৯০৭ সালে দুই দেশের সীমান্তের প্রথম মানচিত্র তৈরি করা হয়েছিল।

সূত্র: এএফপি, রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST