১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা, নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদরের কাশিয়াহাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই এক দোকান মালিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায় প্রাইভেটকারসহ তিনটি দোকান দুমড়ে-মুচড়ে যায়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত দোকান মালিকের নাম মো. হাফিজ (৪৫)। তিনি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ   রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

স্থানীয়রা জানান, শহরের দিক থেকে আসা অতিরিক্ত গতির একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে বসে থাকা হাফিজ ও অপর এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাফিজ নিহত হন এবং অন্যজনসহ আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

আরও পড়ুনঃ   মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট, নিহত ১

ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা এক ঘণ্টা সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST