১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির পর গাজায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর গত এক মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকার ১ হাজার ৫শতাধিক ভবন ধ্বংস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ সংক্রান্ত একাধিক স্যাটেলাইট ইমেজ যাচাইয়ের পর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

অনেক আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকের মতে, হামলা চালিয়ে ভবন ধ্বংসের মাধ্যমে শান্তি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে ইসরায়েল। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আইডিএফ দাবি করেছে, চুক্তির আওতার মধ্যে থেকেই ভবনগুলো ধ্বংস করেছে তারা এবং নিকট ভবিষ্যতে আরও ভবন ও অবকাঠামো ধ্বংস করা হবে।

গত ৮ নভেম্বর স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি বিবিসির হাতে আসে। সেসব ছবি বিশ্লেষণ করে দেখা যায়, গাজার অনেক এলাকায় এমনকি ১০ অক্টোবর যুদ্ধবিরতির সময়ও যতগুলো ভবন মোটামুটি অক্ষত অবস্থায় ছিল, সেগুলোর অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন যে প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল এবং হামাস তাতে সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় উপত্যকায়। এই যুদ্ধবিরতির আগে টানা দু’বছর যুদ্ধ হয়েছে হামাস এবং আইডিএফের মধ্যে। সেই যুদ্ধে গাজার ৭৫ শতাংশ ভবনের কোনোটি আংশিক, কোনোটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

আরও পড়ুনঃ   নেপাল-চীনে বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, সুড়ঙ্গে উদ্ধার অভিযান চলছে

ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় ২০টি পয়েন্ট আছে। সেগুলোর মধ্যে একটি পয়েন্টে বলা হয়েছে, “যুদ্ধবিরতির পর গাজায় বোমাবর্ষণ ও গোলাগুলিসহ সব রকমের সামরিক অপারেশন স্থগিত থাকবে।”

তবে বিবিসির হাতে থাকা স্যাটেলাইট ইমেজগুলো বলছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত পুরো দমে হামলা চালিয়ে ভবন ও অকাঠামো ধ্বংস করা অব্যাহত রেখেছে আইডিএফ।

যুদ্ধবিরতির সময় একটি হলুদ সীমরেখা টেনে গাজায় উত্তর, দক্ষিণ ও পূর্ব অংশ বরাবর সীমারেখা টেনেছিল ইসরায়েল। এই সীমারেখার নাম ইয়েলো লাইন। যেসব ভবন ধ্বংস হয়েছে, সেগুলোর বেশিরভাগই ইয়েলো লাইনের অপর পাশে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে।

খান ইউনিসের আবাসান আল কাবিরা এলাকার বাসিন্দা লানা খলিল বলেন, তিনি যে বাড়িতে থাকতেন— সেটি গত ২ বছর যুদ্ধের সময়ও অক্ষত ছিল। কিন্তু বিরতির পর গত এক মাসে তার বাড়ি ধ্বংস হয়ে গেছে। এখন আবাসান আল কাবিরার নিকটবর্তী আল মাওয়াসি এলাকায় তাঁবুতে থাকছেন তিনি।

“ইসরায়েলের সামরিক বাহিনী কিছু বাকি রাখেনি আমাদের জন্য। সব ধ্বংস করে দিয়ে গেছে”, বিবিসিকে বলেছেন লানা খলিল।

একই অবস্থা গাজার আরেক দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আল বায়েউক এলাকাতেও। সেখানেও যুদ্ধবিরতির পর বেশ কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ পুলিশ নিহত

এ ব্যাপারে আইডিএফের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র এ প্রসঙ্গে বিবিসিকে বলেন, “আমরা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করছি না। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে গাজায় সন্ত্রাস ও সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কিত সব ভবন, সুড়ঙ্গ ও অবকাঠামো ধ্বংস করা হবে। আমরা সেই কাজটিই করছি।”

এর আগে গত ১৮ অক্টোবর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছিলেন, “সন্ত্রাসের সঙ্গে সম্পর্কি সুরঙ্গ ও অন্যান্য অবকাঠামো ধ্বংসের মাধ্যমে গাজাকে অসামরিকীকরণ করা ইসরায়েলের নিরাপত্তানীতির অংশ।”

তবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক থিংকট্যাঙ্ক সংস্থা রুসি’র সহযোগী গবেষক ড. এইজ এ হেলইয়ার বিবিসিকে বলেছেন, “ইসরায়েল নিশ্চিতভাবেই যুদ্ধবিরতির শর্ত লঙ্‌ঘন করছে। কারণ প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে যে গাজায় একটি নতুন বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত ভবন-অবকাঠামোগুলো ধ্বংস করা হবে। গাজায় এখনও কোনো নতুন সরকার প্রতিষ্ঠিত হয়নি।”

ইউরোপভিত্তিক থিংকট্যাংক সংস্থা হিউ লোভ্যাট বিবিসিকে, “একটি নতুন বেসামরিক সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল গাজায় যতবেশি ধ্বংসযজ্ঞ চালাবে, যুদ্ধবিরতিও সেই হারে ঝুঁকিতে পড়বে।”

সূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST