১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পরীক্ষা শেষে রুয়েট ছাত্রলীগ নেতাকে পুলিশের হাতে দিল প্রশাসন

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে আবু তাহের নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁর বিরুদ্ধে হলে নির্যাতন, হুমকি এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু তাহেরকে মতিহার থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। আবু তাহের রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমিক সাহার অনুসারী হিসেবে পরিচিত।

শিক্ষার্থীদের অভিযোগ, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু তাহের আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং হামলায় অংশ নেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপনে ক্যাম্পাসে ফিরে এসে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে সক্রিয় ছিলেন।

আরও পড়ুনঃ   ‘সন্দেহ হচ্ছে, আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কি না’

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী তাঁকে আটক করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা দুজন পালিয়ে যান। শিক্ষার্থীরা তাহেরকে ঘিরে ধরে অভিযোগের জবাব চান এবং ঘোষণা দেন— ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে উদ্ধার করে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যায়।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “আবু তাহের ছাত্রলীগের কোনো পদে নেই, তবে কর্মী হিসেবে যুক্ত ছিলেন। শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আরও পড়ুনঃ   গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে পি.আর. পদ্ধতি সম্পর্কিত গোলটেবিল বৈঠক

তিনি আরও বলেন, “আবু তাহের সম্প্রতি ফেসবুকে আওয়ামী লীগের একটি কর্মসূচি নিয়ে পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।”

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে মৌখিকভাবে কিছু অভিযোগ পাওয়া গেছে, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST