১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশিতে ২০ রাউন্ড গুলিসহ ২ টি শর্টগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় বিশেষ অভিযানে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসময় দুটি গাড়িও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ   মুনতাহা হত্যা মামলায় ৪ আসামি ৫ দিনের রিমান্ডে

জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের গোলচত্বরে গাড়ি থামিয়ে তল্লাশি করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকটি গাড়িতে তল্লাশি করা হয় এবং তাদের কাগজপত্র যাচাই করা হয়। অভিযানের সময় একটি নোয়াহ গাড়ি থেকে ২ টি শটগান ২০ রাউন্ড গুলি উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের টিম! এছাড়াও ১৫ টি গাড়িতে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অস্ত্র দুটি লাইসেন্সকৃত কিনা সে বিষয়টি যাচাই করে দেখছে পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ’সাম্প্রতিক সময়ে অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুনঃ   যুবদল নেতা হত্যা মামলায় কারাগারে শমসের মবিন

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ’ঘটনাস্থল থেকে দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আমরা এর লাইসেন্স যাচাই বাছাই করার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের মাঝেই জীবিত উদ্ধার নেপালি নারী

আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

স্পর্শিয়া এবার ‘লালপরী’

বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

১০

বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

১১

লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

১২

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

১৩

চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৪

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকারের অবসান, জ্বলল আলোর বাতি

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

১৮

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে বিশেষ টিমের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST