১০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে পালানোর চেষ্টাকালে মাগুরার দীপক বেনাপোল ইমিগ্রেশনে আটক

বেনাপোল প্রতিনিধি: ভারতে পালানোর সময় বেনাপোলে বিস্ফোরক মামলার আসামি আটক ভারতে পালানোর চেষ্টা করার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি দীপক কুমার বিশ্বাস (৫৫)-কে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক দীপক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দীপক মাগুরা সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি দায়ের হয় চলতি বছরের ১০ অক্টোবর, নম্বর—১০/২০২৪।

আরও পড়ুনঃ   নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, “গোপন সূত্রে খবর পাই, বিস্ফোরক মামলার আসামি দীপক বিশ্বাস ভারতে পালানোর চেষ্টা করবেন। এরপর থেকেই ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়।”

তিনি আরও জানান, “সন্ধ্যার দিকে দীপক তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পাসপোর্ট জমা দিয়ে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশন ডেস্কে আসেন। তখন কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি বিস্ফোরক মামলার আসামি।”

আরও পড়ুনঃ   প্রেমিকের আত্মহত্যার খবরে প্রাণ দিলেন প্রেমিকা

তিনি আরও বলেন, “আটক দীপককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পোর্ট থানা থেকে তাকে মাগুরার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপক কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের ধারণা, গ্রেপ্তার এড়াতে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১১

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১২

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

১৪

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৫

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৬

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

১৮

বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে জনমনে স্বস্তি

১৯

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST