১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের মুখে চুনকালি ও জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বৃদ্ধকে ধরে মুখে চুনকালি ও গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ সোমবার (১৯ মে) উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটির দাদি বলেন, ‘আজ সোমবার সকালে আমার নাতনি বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে আব্দুস সাত্তার আমার নাতনিকে বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে সে অনেক চিৎকার ও ধস্তাধস্তি করে। একপর্যায়ে বৃদ্ধ সাত্তার আমার নাতনিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সাত্তার পালিয়ে বিলের একটি পুকুর পাড়ের ঘরে লুকিয়ে ছিলেন। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে বিল থেকে ধরে নিয়ে আসে। পরে স্থানীয় নারীরা বৃদ্ধ আব্দুস সাত্তারের মুখে চুনকালি ও জুতার মালা পরিয়ে দেন। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাত্তারকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৬

আব্দুল বারী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গত বছর তিনি একই গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধে এলাকায় নারীঘটিত একাধিক অভিযোগ রয়েছে। আমরা এলাকাবাসী আইনের আওতায় তাঁর শাস্তি দাবি করছি।’

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘ঘটনাটি শুনেছি। উপজেলার সাঁয়বাড় গ্রাম থেকে অভিযুক্ত এক বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাদী এলে এ ব্যাপারে থানায় মামলা হবে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST