৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ রায়হানুল ইসলাম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজস্ব বিভাগের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ ইমতিয়াজ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

আরও পড়ুনঃ   রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আবু সালেহ নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন।

আরও বক্তব্য দেন উপ-প্রধান কর নির্ধারক মোঃ মিজানুর রহমান বুলেট, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) উপ-প্রধান কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ আরিফুল আমিন, কর আদায়কারী মোঃ জাহাঙ্গীর আলমস। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-প্রধান কর নির্ধারক মোঃ লুৎফল হায়দার স্বপন।

আরও পড়ুনঃ   Flying Concrete

অনুষ্ঠানে বিদায়ী উপ-ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামের কর্মময় জীবন এবং সিটি কর্পোরেশনে তাঁর অবদানের কথা স্মৃতিচারণ করেন বক্তারা। অনুষ্ঠানে উপ-ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামকে রাজস্ব বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ মহিউদ্দিন, ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার তাজউদ্দীন সহ রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিদায়ী উপ-ট্যাক্সেশন কর্মকর্তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST