৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁয় খুঁটির সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় এক যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রিপন হোসেন সরদার (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে শুক্রবার (৭ নভেম্বর) রাতে তিনি নিহত হন।

রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খানপুকুর ইউনিয়ন পরিষদ হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   ধান-চাল সংগ্রহের মাধ্যমে খাদ্যনিরাপত্তা গড়ে তোলা হচ্ছে: খাদ্য উপদেষ্টা

নিহত রিপন সরদার উপজেলার দামুয়া গ্রামের দুলু সরদারের ছেলে।

নিহত রিপনের চাচা সাইদুর রহমান জানান, শুক্রবার রাতে পারিবারিক কাজে রিপন তাঁর মামিকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে রাণীনগর যাচ্ছিলেন। পথিমধ্যে করজগ্রাম হাসপাতাল গেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের বেড়ার খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হন।

আরও পড়ুনঃ   বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর নির্দেশ ইসির

এ ছাড়া রিপনের মামি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে রিপনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চাচা সাইদুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

১০

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

১১

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১২

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১৩

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১৪

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৫

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৬

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১৭

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৯

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

২০

Design & Developed by: BD IT HOST