৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দ্রুত নির্বাচন দিন, নয়তো দেশবাসী চুপ থাকবে না” চারঘাটে আবু সাঈদ চাঁদ

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, “দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনুন, নইলে দেশবাসী আর চুপ থাকবে না।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

চাঁদ আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য কাজ করে গেছেন, তাঁর আদর্শই আমাদের অনুপ্রেরণা। ধানের শীষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ   শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমিরের শুভেচ্ছা

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করি, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণ এবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবে।”

এর আগে চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আয়োজনে হাজারও নেতাকর্মীর ঢল নামে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারঘাট বাজার এলাকা। বক্তৃতায় স্থানীয় নেতারা বলেন, “জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ।”

আরও পড়ুনঃ   ‘ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নিয়ে চলছে রাবি প্রশাসন’

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শাহীন আলী, জেলা যুবদলের আহবায়ক সাব্বির রহমান মুকুট, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুস সালেক আদিল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, বুলবুল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীনুর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST