৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নিয়ে চলছে রাবি প্রশাসন’

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকল আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষকরা শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে আমরা ভুলে যায়নি। তারেক রহমান বলেছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য, না হলে রাবির ফ্যাসিস্ট আওয়ামী লীগের শিক্ষকরা কাপড়-চোপড় পরে ক্যাম্পাসে হাঁটতে পারতেন না।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতাকারী ফ্যাসিস্ট আওয়ামী শিক্ষকদের বিচারের দাবির প্রেক্ষিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এদিন জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অংশগ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ের ২১ জন আওয়ামীপন্থি শিক্ষকের নামসহ ছবি প্রকাশ করে ছাত্রদল। তার মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারসহ বিগত প্রশাসনের অনেকেই আছেন সেই তালিকায়।

আরও পড়ুনঃ   শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল রাখলে যা করবে এনসিপি, জানালেন সারজিস

এ সময় ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই রাবিতে হবে না’, ‘সুপারিশ, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য, এই ক্যাম্পাসে হবে না’, ‘আপস না সংগ্রাম, সংগ্ৰাম সংগ্ৰাম’, ‘বছর গেল, আওয়ামী লীগের দোসর কেন’,‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নিয়ে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখানে অনেক আওয়ামী লীগের শিক্ষক-কর্মকর্তা কর্মচারী আছেন, আমাদের কাছে তাদের রিপোর্ট আছে। ৫ আগস্টে রাবির সাবেক উপাচার্য তাপু স্যারকে কোন গাড়িতে করে কারা ক্যান্টনমেন্ট নিয়ে গেছেন সেই গাড়ির নম্বরও আমাদের কাছে আছে। তাদের পক্ষ নিয়ে এমন কোনো বক্তব্য দেবেন না, এমন কোনো মন্তব্য করবেন না যাতে রাবি ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হয়।

আরও পড়ুনঃ   আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেব : তারেক রহমান

তিনি বলেন, আমরা আগামী রোববার-সোমবার সাধারণ শিক্ষার্থীদের মতামত ও গণস্বাক্ষর নেব। সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে দুর্নীতিবাজ শিক্ষকদের একটি তালিকা প্রকাশ করে তাদেরকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহরুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু প্রমুখ।

এ সময় রাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি তুহিনা, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST