৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী মহিলা পলিটেকনিকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : “দ্বন্দ্বের ছন্দে বাজাই মুক্তির মাদল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত হলো ‘বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শুরু হয় দিনব্যাপী এ প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল— ‘দুর্নীতি একটি দেশের উন্নয়নে প্রধান অন্তরায়।’

প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ এবং বিপক্ষে অংশ নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ।

আরও পড়ুনঃ   ‘কমপ্লিট শাটডাউনে’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে বিতর্ক প্রতিযোগিতার চর্চা ক্রমেই হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কের চর্চা অব্যাহত রাখতে হবে। এতে শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকশিত হবে এবং তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

আরও পড়ুনঃ   তিস্তায় ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিতর্ক প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST