৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এনসিপি। তবে, ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ‘অগ্রণী’ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে কয়েকটি আসনে প্রার্থী দেবে না দলটি। তাছাড়া ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত ‘জুলাইযোদ্ধা’ গাজী সালাউদ্দিনের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে আমরা দেখেছি, যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা এবার সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। এলাকায় যে গ্রহণযোগ্য ব্যক্তি, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায়, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক, ইমাম, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্বে রয়েছেন, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। আমরা সে উদ্দেশ্যে কাজ করছি।

আরও পড়ুনঃ   দলীয় প্রতীকে নয়, যেকোনো প্রতীকে নির্বাচনের বিধান বহাল চায় বিএনপি

নির্বাচনী জোট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদে সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করবো। কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি।

আরও পড়ুনঃ   একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

উল্লেখ্য, গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছররা গুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারান গাজী সালাউদ্দিন (৪৫)। অন্য চোখেও তিনি দেখছিলেন ঝাপসা। মুখমণ্ডলের পাশাপাশি গলায়ও একাধিক গুলি লেগেছিল তার। শরীরের এই গুলি নিয়েই টানা ১৫ মাস পর বেঁচে ছিলেন তিনি। সর্বশেষ গত ১৬ অক্টোবর রাতে মারা যান এ ‘জুলাই যোদ্ধা’। বুধবার তার পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী প্রমুখ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST