৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উলভার্ট

অনলাইন ডেস্ক : সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। শীর্ষে উঠার পথে চ্যাম্পিয়ন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ও সেমিফাইনালিষ্ট অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনারকে পেছনে ফেলেছেন তিনি।

মঙ্গলবার আইসিসি নারী র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিশ্বকাপে ৯ ম্যাচের ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৫৭১ রান করেন উলভার্ট। নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি।

আরও পড়ুনঃ   লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ. লীগের নেতা-কর্মীদের

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ এবং ফাইনালে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন উলভার্ট। এতে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই ডান-হাতি ব্যাটার। তার নামের পাশে আছে ৮১৪ রেটিং।

দ্বিতীয় স্থানে নেমে যাওয়া মান্ধানার সঙ্গে উলভার্টের রেটিং ব্যবধান মাত্র ৩। ৮১১ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মান্ধানা। ৭৩৮ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে নেমে গেছেন গার্ডনার। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে দশে প্রবেশ করেছেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি। তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন তিনি। সাত নম্বরে থাকা নিউজিল্যান্ডের সোপি ডিভাইনের সঙ্গে সমান ৬৬৯ রেটিং আছে পেরির।

আরও পড়ুনঃ   আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

নয় ধাপ এগিয়ে তালিকার দশম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের জেমিমা রদ্রিগেজ। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার ইনিংসের ওপর ভর করে ৩৩৯ রানের টার্গেট তাড়া করে বিশ্বকাপের মঞ্চে নতুন রেকর্ড গড়ে ভারত।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭৪৭ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার গার্ডনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST