১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচীতে হামলা ও মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) দুপুরে রাজশাহীর গণকপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশ করে।

নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে আদিবাসী সম্বলিত গ্রাফিতি মুছে ফেলার জন্য উগ্র সাম্প্রদায়িক সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি এনসিটিবি ভবন ঘেরাও করে ও আদিবাসী গ্রাফিতিযুক্ত পাতা ছিড়ে ফেলার অপচেষ্টা করে। এতে করে আদিবাসীরা ১৪ জানুয়ারি এনসিটিবি ভবনের সামনে আদিবাসী গ্রাফিতি পূর্নবহালের জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে। ঘটনাস্থলে উগ্রসাম্প্রদায়িক সংগঠনটি আদিবাসী ছাত্র-জনতার উপর বর্বরোচিত হামলা চালায় ও গুরুতর যখম করে।

আরও পড়ুনঃ   বাঘায় বিএনপি নেতা কলেজ শিক্ষক পলাশ গ্রেফতার

পরদিন ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করে আদিবাসীদের ছত্রভংগ করে। তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডী।

আরও পড়ুনঃ   দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। আরো বক্তব্য রাখেন আদিবাসীনেতা আন্দ্রিয়াস বিশ্বাস আনু, সুসেন কুমার শ্যামদুয়ার, সুভাস চন্দ্র হেম্ব্রম, ছোটন সরদার, রবিন হেম্ব্রম,সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,মুস্তাফিজুর রহমান খান আলম,ন্যাপ সভাপতি রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান,বক্তব্য রাখেন শ্যামল কুমার খালকো,যাদু কুমার দাসসহ আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST