৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট এখন পুরোটাই মিরপুর কেন্দ্রিক। দুই দশক আগেও বাংলাদেশের ক্রিকেট ছিল জাতীয় স্টেডিয়ামে। বিসিবির অফিসও ছিল পল্টনস্থ জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। বিসিবির সেই পুরনো অফিস এখন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয়। আজ দুপুরে ক্রীড়া লেখক সমিতির নতুন ঘরের উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘যখন ক্রিকেট খেলতাম তখন ক্রীড়া লেখক সমিতির অফিস পেরিয়ে বিসিবি যেতাম। এখানে আমাদের ক্রিকেটের অনেক স্মৃতি। এই অফিস এখন আপনাদের হলেও আমাদের মাঝে মধ্যে ডাকবেন, নস্টালজিক হতে চাই। আপনাদের নতুন পথযাত্রা শুভকামনা।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ক্রীড়া লেখক সমিতিকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণ করায়। আমরা আশা করি ক্রীড়া লেখক সমিতির মাধ্যমে একদিন ক্রীড়া জাদুঘরও হবে। বাফুফে ক্রীড়া সাংবাদিকদের পাশে রয়েছে।’

আরও পড়ুনঃ   দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার আহ্বান সারজিসের

দেশের সকল ক্রীড়া ফেডারেশন/এসোসিয়েশনের মতো ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের অফিসও জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ দেয়া। ২০২৪ সালের শেষের দিকে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির পুরনো অফিসকে বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয় হিসেবে অনুমোদন দেয়। বিসিবির পুরনো অফিস ছিল জরাজীর্ণ। সেটা ক্রীড়া লেখক সমিতির আধুনিক অফিসে রুপান্তর করতে সহায়তা করেছে রেডিয়্যান্ট গ্রুপ।

বাফুফে সহ-সভাপতি ও রেডিয়্যান্ট গ্রুপের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘ক্রীড়া সাংবাদিকরা ক্রীড়ার বড় অংশ। ক্রীড়া সাংবাদিক সংগঠনের এমন কর্মকাণ্ডের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ জামান বলেন, ‘ক্রীড়া লেখক সমিতি সাংবাদিকদের পেশাগত উন্নয়নের জন্য ফুটবল, ক্রিকেটের জন্য এএফসি, আইসিসির অধীনে কর্মশালা আয়োজন করবে। সাংবাদিকতা অনেক অনিশ্চয়তা পেশা। এজন্য আমরা বড় অঙ্কের কল্যাণ তহবিল করার চেষ্টা করছি। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে এই সংগঠন প্রতিষ্ঠা হয়। প্রথম কার্যনির্বাহী কমিটির ৯ সদস্যের মধ্যে ইকরামউজ্জামান ও আব্দুল তৌহিদ শুধু জীবিত রয়েছেন। আজকের অনুষ্ঠানে ইকরামউজ্জামান বলেন, ‘আমরা সবাই সংস্কার, সংস্কার করছি কিন্তু ক্রীড়া লেখক সমিতি প্রকৃত সংস্কার করছে। সমিতি ধীরে ধীরে অনেক উঁচু পর্যায়ে নিয়েছি। আজকের অবস্থানের জন্য আমরা সবাই গর্বিত।’ ক্রীড়া লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সভাপতিকেও বিশেষ সম্মাননা জানানো হয়েছে আজকের অনুষ্ঠানে।

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের তিনটি সংগঠন। ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানায়। সাবেক খেলোয়াড়, সংগঠক, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা আজ সমিতির নতুন অফিস যাত্রায় শুভকামনা জানাতে এসেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST