২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আরপিও সংশোধনের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছেন ইসি

অনলাইন ডেস্ক : উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়টি এখন আইন মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরপিও সংশোধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদনের পর বাকি কাজটি করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশন। তারাই অধ্যাদেশ জারি করেন। কাজেই অধ্যাদেশ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষায় আছি।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমাদের বলার মতো নতুন কিছু নেই। আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত অবস্থান পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পড়ুনঃ   রাজশাহী হাসপাতালে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘আমরা এখনো আবেদনগুলো পর্যালোচনা করছি। আশা করি এই সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দিতে পারব।’

অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া চালুর বিষয়ে তিনি বলেন, ‘অ্যাপটি এখনও ট্রায়েল ফেজে আছে। আগামী ১৬ নভেম্বরের মধ্যে এটি লঞ্চ করার চেষ্টা করছি।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST