২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কয়েক ঘণ্টার ব্যবধানে গোল করলেন রোনালদো ও তার ছেলে

অনলাইন ডেস্ক : বাবার পথ ধরেই ফুটবলকে ধ্যান-জ্ঞান বানাতে চান ক্রিশ্চিয়ানিনহো বা রোনালদো জুনিয়র। ইতোমধ্যে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই সে গোল করেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে পর্তুগিজ সুপারস্টার রোনালদোও গোল পেলেন আল নাসরের জার্সিতে। দুজনেই নিজেদের ম্যাচে জয় পেয়েছেন।

তুরস্কের মাটিতে চলছে অনূর্ধ্ব-১৬ দলের ফেডারেশেন্স কাপ। যেখানে পর্তুগালের হয়ে স্বাগতিকদের বিপক্ষে ৯০ মিনিটে বদলি হিসেবে নেমে অভিষেক হয় ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়রের। সেদিন পর্তুগিজ কিশোররা ২-০ গোলে জিতে। গতকাল (শনিবার) দ্বিতীয় ম্যাচে যথেষ্ট গেম-টাইম পেয়েছে সিআরসেভেনের ছেলে। আর তাতে একটি গোল করে ক্রিশ্চিয়ানিনহো। ম্যাচের ৪২ মিনিটে সতীর্থের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে শট নিলে পরাস্ত হয় ওয়েলস গোলরক্ষক।

আরও পড়ুনঃ   পবায় মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্রীয় সংবর্ধনা

রোনালদো জুনিয়রের গোলে ম্যাচে লিড পায় পর্তুগাল অ-১৬ দল। শেষ পর্যন্ত তারা ম্যাচটি জেতে ৩-০ ব্যবধানে। ক্রমান্বয়ে বিভিন্ন বয়সভিত্তিক দলে অভিষেকের মধ্য দিয়ে বাবার স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে ক্রিশ্চিয়ানিনহো। ছেলের সঙ্গে একত্রে খেলার ইচ্ছা জানিয়ে এর আগে রোনালদো বলেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করব, তবে এটি এমন কিছু নয় যে, যা পূরণের স্বপ্নে আমি রাত জাগব। স্বপ্ন পূরণের বিষয়টি আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে। সময় চলমান এবং একদিন আমাকে থামতেই হবে।’

এদিকে, একইদিন সৌদি প্রো লিগের ম্যাচে আল ফায়হাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোর আল নাসর। যেখানে দলের হয়ে দুটি গোলই করেন সিআরসেভেন। যদিও ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়েছিল আল নাসর। আল ফায়হার সঙ্গে সমতা টানার পথে ৩৭ মিনিটে রোনালদো কাছ থেকে নেওয়া শটে নিজের প্রথম গোলটি করেন। তবে ম্যাচ ১-১ সমতায় শেষের পথে ছিল। এরপর যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে সফল স্পট-কিকে নাসরের জয় নিশ্চিত করেন রোনালদো।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

এ নিয়ে পেশাদার ক্যারিয়ারে ৯৫২টি গোল হয়ে গেল সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। স্বপ্নের ফিগার ১০০০–এর দিকে ভালোভাবেই এগিয়ে চলেছেন তিনি। আল নাসরের হয়ে রোনালদো সবশেষ পাঁচ ম্যাচেই গোল করলে। চলমান প্রো লিগে তার গোল দাঁড়াল ৮–এ। যাতে ভর করে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে আল নাসর। সাত ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ২১।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST