১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল : আইজিপি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার  মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জের  ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি  এবং সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি  বলেন, নির্বাচন কমিশনই নির্বাচনের মূল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের পেছনে সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো পুলিশ। তাই নির্বাচনকালীন পুলিশের আচরণ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ ও পেশাদার। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি আনুগত্য নয়, পুলিশের আনুগত্য থাকবে কেবল আইন ও দেশের প্রতি।”

আইজিপি আরও বলেন, “যে সরকারই আসুক না কেন, পুলিশের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী কাজ করা। কেউ যেন আগাম ধারণা করে বা কাউকে খুশি করার জন্য দায়িত্ব থেকে বিচ্যুত না হয়। একজন পুলিশ সদস্য হয়তো কাউকে ফেভার করলে তা হয়তো প্রকাশ পাবে না, কিন্তু একদিন নিজের বিবেকের কাছেই তাকে জবাব দিতে হবে।”

আরও পড়ুনঃ   উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

তিনি জোর দিয়ে বলেন, পুলিশের সবচেয়ে বড় শক্তি হলো ইন্টেগ্রিটি, সততা ও পেশাগত দায়িত্ববোধ। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, পুলিশের কাজ কঠিন। কখনো আসামি ধরতে গেলে বাধা আসে, হুমকি আসে, এমনকি আক্রমণের মুখেও পড়তে হয়। তবুও দায়িত্ব থেকে পিছু হটবেন না। পুলিশের ঐতিহ্য ও ত্যাগের কথা উল্লেখ করে আইজিপি মহোদয় বলেন, “এই পুলিশ বাহিনী একদিনে গড়ে ওঠেনি। দেড়শ বছরের ঐতিহ্য, ত্যাগ ও নিষ্ঠার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান আজকের অবস্থানে এসেছে। ব্রিটিশ আমলে পুলিশ যেমন জীবনবাজি রেখে দায়িত্ব পালন করত, আজও সেই ধারাবাহিকতায় দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে।” তিনি আরো বলেন, ৫ আগস্টে পুলিশ কঠিন এক বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছিলো। ধাপে ধাপে সেই পরিস্থিতি অতিক্রম করে আজকের অবস্থানে এসেছে। যদিও এখনো কিছু দুর্বলতা রয়ে গেছে, তবুও একসময় সমালোচিত সেই পুলিশ বাহিনী আজ নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে।”

আরও পড়ুনঃ   পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড

আইজিপি  বলেন, “সমাজে পুলিশের প্রতি অনেক প্রত্যাশা রয়েছে, সমালোচনাও আছে। কিন্তু তারপরও পুলিশ দায়িত্ব থেকে সরে যায়নি, বসে থাকেনি এটাই পুলিশের শক্তি। তিনি জানান পেশাদার ভূমিকার কারণে অনেক স্থানে পুলিশ এসল্টের শিকার হয়েছে। পুলিশ এসল্টের মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশা দিয়েছেন যাতে দ্রুত এসব মামলার বিচার সম্পন্ন করা যায়। তাহলে সমাজে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

আগামী নির্বাচন পুলিশের জন্য একটি বড় পরীক্ষা এবং একই সঙ্গে সুযোগও। অতীতের ভুল সংশোধন করে সততা, ন্যায় ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে তার বক্তব্যে তুলে ধরেন। তিনি বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে দোয়া প্রত্যাশা করে পুলিশকে সংকল্পবদ্ধ থাকার আহব্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। এর আগে তিনি বিভিন্ন পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানে আশ্বাস প্রদান করেন।

সভায় রাজশাহী রেঞ্জ, আরএমপি এবং রাজশাহী বিভাগে অবস্থিত পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST