৩০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবি সুইমিংপুলে ডুবে যাওয়ার ২০ মিনিট পর উদ্ধার করা হয় সায়মাকে

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. সায়মা হোসেনের মৃত্যুর প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ রিপোর্ট প্রকাশ করা হয়।

লিখিত তদন্ত রিপোর্ট সবার সামনে উপস্থাপন করেন তদন্ত কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খান। তিনি জানান, সায়মার মৃত্যুর পরদিন থেকেই ২১ জন ব্যক্তির সাক্ষাৎকার, মেডিকেল ও সুইমিংপুলের সিসিটিভি ফুটেজ, লিখিত বক্তব্যসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এ প্রাথমিক রিপোর্ট তৈরি করা হয়েছে।

তদন্ত রিপোর্টে বলা হয়, সেদিন সায়মা সাইকেল নিয়ে সুইমিংপুলে আসে। সাইকেল রেখে পোশাক পরিবর্তন করে পানিতে নামে। তার সঙ্গে আরও একজন শিক্ষার্থীও সাঁতারে অংশ নেয়। দুজন একসঙ্গে সাঁতার শুরু করলেও তার সহপাঠী কিছুটা দ্রুত ছিল এবং এগিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে সায়মা প্রথম লেনে দেয়ালের পাশে সাঁতার কাটছিল। তার পাশেই আরেকজন মেয়ে ছিল। প্রায় এক মিনিট স্বাভাবিকভাবে সাঁতার কাটার পর সায়মা সমস্যায় পড়ে। ফুটেজে দেখা যায়, সে বারবার পানির নিচে ডুব দিচ্ছিল ও উঠছিল। কিছুক্ষণের মধ্যেই সে সম্পূর্ণ তলিয়ে যায়। কিন্তু আশেপাশের কেউ বিষয়টি খেয়াল করেনি।

আরও পড়ুনঃ   আহত শিশুর কপালে চুমু খেলেন প্রধানমন্ত্রী

সেদিন সেখানে আরও পাঁচজন সাঁতারু ও তিনজন প্রশিক্ষক ছিলেন। তাদের কারোরই চোখে পড়েনি সায়মার ডোবা। পরে পাশের মেয়েটি সাঁতার শেষে লক্ষ্য করে সায়মা নেই। সে বিষয়টি প্রশিক্ষকের কাছে জানায়। এরপর ওয়াশরুমসহ আশেপাশে খোঁজ করেও না পেয়ে একজন শিক্ষার্থী পানির নিচে সায়মাকে দেখতে পায়।

রুনা লায়লা নামে এক প্রশিক্ষক পানিতে নেমে সায়মাকে তুলতে চেষ্টা করেন, কিন্তু পারেননি। পরে আরও ২-৩ জন নামলেও সফল হননি। পানির গভীরতা প্রায় সাত ফুট হওয়ায় তোলা কঠিন হচ্ছিল। এরপর বাইরে থেকে কয়েকজন শিক্ষার্থী এসে সাহায্য করে। তাদের মধ্যে একজন সায়মার মাথা উপরে তুলে আনেন, তারপর সবাই মিলে তাকে পানির বাইরে তোলে।

উদ্ধারের পর সায়মাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, তার পালস ও রক্তচাপ ছিল না। তবে দক্ষ কর্মীর অভাবে অক্সিজেন দিতে প্রায় ১০ মিনিট বিলম্ব হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, সায়মার পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছি, তার আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল এবং সে ইনহেলার ব্যবহার করত। তারপরও কেন তাকে সাঁতারে অংশ নিতে দেওয়া হলো, সেটা বড় প্রশ্ন। আর একজন শিক্ষার্থী ডুবে যাওয়ার ২০ মিনিট পরেও কেন কেউ খেয়াল করেনি, সেটিও অত্যন্ত উদ্বেগজনক।

আরও পড়ুনঃ   নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, তবে আমরা উপস্থিত সাঁতারু বা মেডিকেল সেন্টারের চিকিৎসকদের অবহেলা বা গাফিলতির কোনো প্রমাণ পাইনি। তারা সায়মাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। দৌড়াদৌড়ি ও দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু মেডিকেল সেন্টারে দক্ষ নার্স বা কর্মী না থাকায় বিলম্ব ঘটে। আর যে গুজব ছড়িয়েছে যে প্রশিক্ষক সাঁতার জানেন না, সেটা সত্য নয়- তিনি সাঁতার পারেন। এখন পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে, বাকি বিষয়গুলো চূড়ান্ত তদন্ত রিপোর্টে জানানো হবে।

সিনেট ভবনে রিপোর্ট প্রকাশের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ, সমাজবিজ্ঞান বিভাগের ড. মো. সিদ্দিকুর রহমানসহ বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত রাকসু প্রতিনিধিরা।

এর আগে, তদন্ত রিপোর্ট ৭২ ঘণ্টা পার হলেও প্রকাশ না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST