৩০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর মোহনপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক এনজিওকর্মী নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইসমাইল হোসেন (৩০)। তিনি মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শতফুল নামের একটি এনজিওর কর্মী ছিলেন।

আরও পড়ুনঃ   লাভজনক হওয়ায় বাড়ছে পেঁয়াজ চাষ

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে যায়। সংঘর্ষের পর ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায় এবং চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় আগুনে মোটরসাইকেলটি পুড়ে যায় এবং ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং মরদেহ উদ্ধার করেন। নিহতের পকেট থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ   ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST