২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

অনলাইন ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। তবে দুর্ঘটনার পর ফ্লাইটটি বিলম্বিত হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করছেন। পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে, বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।

আরও পড়ুনঃ   নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না

বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিমানটির ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পরপরই উড্ডয়ন স্থগিত করা হয়। প্রকৌশলীরা বিমানের অবস্থা পরীক্ষা করছেন। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থায় তাদের লন্ডন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রিকি পন্টিংয়ের মন্তব্যের কড়া জবাব দিলেন গম্ভীর

তিনি আরও বলেন, দুপুর আড়াইটায় বিকল্প বিমানে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন যাত্রীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST