১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রিকি পন্টিংয়ের মন্তব্যের কড়া জবাব দিলেন গম্ভীর

অনলাইন ডেস্ক : মাঠের খেলার বাইরেও ভারত-অস্ট্রেলিয়া সিরিজ কথার উত্তাপ ছড়ায় সবসময়ই। অ্যান্ড্রু সাইমন্ডস আর হরভজন সিংয়ের বানরের ডাক নিয়ে বিতর্ক আলোচনায় ছিল অনেকটা দিন। এবারেও বর্ডার-গাভাস্কার সিরিজের আগে দুই দলের কথার লড়াই শুরু হয়েছে। তাতে আজ যোগ দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। বেশ কড়া ভাষাতেই জবাব দিলেন প্রেস কনফারেন্সে এসে।

ক’দিন আগেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে ভারত। সেই ক্ষত না শুকাতেই অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গেছে ভারতের এ দল। সেখানে জাতীয় দলের একাধিক তারকা থাকার পরেও দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতের দলটি। এ দিন প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নবাণ সামাল দিতেই কি না রুদ্রমূর্তি গম্ভীরের।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

কদিন আগে বিরাট কোহলিকে নিয়ে রিকি পন্টিংয়ের মন্তব্যের জবাবটাও কড়া সুরে দিলেন ভারতের কোচ। সম্প্রতি সাবেক এই অজি অধিনায়ক বলেছেন, ‘আমি বিরাটকে নিয়ে একটা স্ট্যাট দেখলাম। সেখানে বলা হয়েছে যে ও (কোহলি) গত পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট সেঞ্চুরি করেছেন। এটা আমার কাছে সঠিক তথ্য বলে মনে হয়নি। তবে যদি তথ্যটা সত্যি হয়, তবে আমি বলব যে এটা উদ্বেগের বিষয়।’

এমন মন্তব্য নিয়ে গম্ভীরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটে সাথে রিকি পন্টিংয়ের কি কোনও সম্পর্ক আছে? আমার মনে হয়, তার অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবা উচিৎ, বিরাট এবং রোহিতের জন্য কোনও চিন্তা নেই। আমি মনে করি তারা খুব শক্ত মানুষ। তারা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু অর্জন করেছে এবং ভবিষ্যতেও অর্জন করবে।’

আরও পড়ুনঃ   ৭২ ঘণ্টা নয়, জিডির ১ ঘণ্টার মধ্যে সাড়া দেবে পুলিশ!

খেলোয়াড়দের পরিশ্রমের মানসিকতাকেই বড় করে দেখছেন গম্ভীর, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, তারা এখনও অনেক পরিশ্রম করে। তারা আরও কিছু অর্জন করতে চায়। ড্রেসিং রুমের এই ক্ষুধা আমার জন্য এবং বাকিদের জন্য খুবই ‍গুরুত্বপূর্ণ। শেষ সিরিজটা হারার পর তাদের জয়ের ক্ষুধা আরও বেড়ে গেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST