২৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেননি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে কালাম সিদ্দিকি ও রিজান হোসেনের দুর্দান্ত জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ বিকেলে আলোক স্বল্পতায় পুরো ৫০ ওভার খেলা সম্ভব হয়নি। তাতে ডিএল মেথডে ৫ রানে জিতেছে বাংলাদেশের যুবারা।

বগুড়ায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে বাংলাদেশ।

শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন জাওয়াদ আবরার। ৭ বলে ১০ রান করেছেন এই ওপেনার। তিনে নেমে ব্যর্থ আজিজুল হাকিম তামিম। ৫ বল খেলে ডাক খেয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

আরও পড়ুনঃ   বাগমারায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আরেক ওপেনার রিফাত বেগ ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৩০ বলে ২৬ রান করে। তাতে দলীয় ৬০ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। দলের এমন বিপদে হাল ধরেন রিজান ও কালাম।

চতুর্থ উইকেট জুটিতে রিজান-কালাম মিলে যোগ করেন ১৩৯ রান। সেঞ্চুরি তুলে নেন কালাম। ১১৯ বলে ১০১ রান করে কালাম ফিরলে ভাঙে এই জুটি।

এরপর মোহাম্মদ আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় রানরেটের সমীকরণ মেলানোর চেষ্টা করেন রিজান। সেই পথে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে শেষদিকে দেখা দেয় আলোকস্বল্পতা। তাতে ৪৬ ওভার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি আম্পায়াররা। ডিএল মেথডে এগিয়ে থাকায় ৫ রানের জয় পায় বাংলাদেশ।

এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করেন দুই আফগান ওপেনার খালিদ আহমেদজাই ও ওসমান সাদাত। যদিও পরপরই বিদায় নেন দুজনই। ৩৩ বলে ৩৪ রান করেন খালিদ। এ ছাড়া ওসমান ২৬ বলে ১৫ রান করেন।

আরও পড়ুনঃ   নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করতে জামায়াতের আবেদনের শুনানি ২১ অক্টোবর

অন্য প্রান্তে নিয়মিত উইকেটের পতন হলেও একপ্রান্তে টিকেছিলেন উজাইরউল্লাহ নিয়াজাই। শতকের দেখা পেয়েছেন এই ব্যাটার। এমনকি ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন। তার ১৩৭ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংসে ভর করে শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি পেয়েছে আফগানিস্তান। ১৪০ রানের অনবদ্য ইনিংসটিতে ১৬টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন ইমন। এই পেসার একাই শিকার করেছেন ৫টি উইকেট। এ ছাড়া দুটি উইকেট পেয়েছেন রিজান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST