১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বড় পর্দা থেকে দূরে কী করছেন অভিনেত্রী আরতি ছাবরিয়া

অনলাইন ডেস্ক : অক্ষয় কুমার, সালমান খান, গোবিন্দের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে আলোর রোশনাই থেকে দূরে থেকে কী করছেন অভিনেত্রী আরতি ছাবরিয়া?

১৯৮২ সালের ২১ নভেম্বর মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম আরতির। তিন বছর বয়স থেকে বিজ্ঞাপনে অভিনয় শুরু তার। তার পর নানা খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনী প্রচারের জন্য মডেলিং করতে শুরু করেন তিনি। অমিতাভ বচ্চন, সালমান খান, হৃতিক রোশনের মতো বলি তারকাদের সঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে আরতিকে।

১৯৯৯ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর মিউজিক ভিডিওয় অভিনয় করেন আরতি। সুখবিন্দর সিংহ, আদনান সামি এবং হ্যারি আনন্দের মতো গায়কদের মিউজিক ভিডিওয় অভিনয় করতে দেখা যায় তাকে।

২০০১ সালে ‘লজ্জা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন আরতি। রাজকুমার সন্তোষীর পরিচালনায় এই ছবিতে রেখা, মনীষা কৈরালা, মাধুরী দীক্ষিত, মহিমা চৌধুরী, অনিল কাপুর, অজয় দেবগন, জ্যাকি শ্রফ-সহ বলিপাড়ার একাধিক তারকার সঙ্গে ক্যারিয়ারের প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। এই ছবির শুটিং চলাকালীন এক অভিনেত্রীর কাছে চড় খান আরতি।

আরও পড়ুনঃ   স্পর্শিয়া এবার ‘লালপরী’

২০০২ সালে নকুল কাপুরের বিপরীতে ‘তুমসে অচ্ছা কৌন হে’ ছবিতে অভিনয় করেন আরতি। একই বছরে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারা পাগল দিওয়ানা’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় তাকে।

২০০৩ সালে গোবিন্দের সঙ্গে ‘রাজা ভাইয়া’ ছবিতে অভিনয় করেন আরতি। কিন্তু হিন্দি ছবিতে অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করতে সফল হননি তিনি। তাই দক্ষিণী ফিল্মজগতের দিকে ঝুঁকতে শুরু করেন আরতি।

পাঞ্জাবি, তেলুগু এবং কন্নড় ভাষার ছবিতে অভিনয় করতে শুরু করেন আরতি। তার পাশাপাশি ‘অব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়োঁ’, ‘শাদি নম্বর ওয়ান’, ‘হে বেবি’, ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘পার্টনার’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি।

২০১১ সালে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি ৪’ রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে বিজয়ী হন আরতি। ছোট পর্দার জনপ্রিয় নাচের একটি রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন তিনি।

একাধিক ছবিতে অভিনয় করা সত্ত্বেও ক্যারিয়ারে সাফল্যের স্বাদ পাচ্ছিলেন না আরতি। সেই কারণে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুনঃ   বোঝার উপায় নেই, এই সেই সাবিলা নূর!

২০১২ সালে লস অ্যাঞ্জেলসে গিয়ে চলচ্চিত্র নির্মাণের উপর প্রশিক্ষণ নেন আরতি। নিজস্ব একটি প্রযোজনা সংস্থাও খোলেন তিনি।

এর পর একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচালনার দায়িত্ব নেন আরতি। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিটি দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।

২০১৯ সালে বিশারদ বিডাসির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আরতি। অস্ট্রেলিয়ার বাসিন্দা বিশারদ পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। বিয়ের প্রায় পাঁচ বছর পর চলতি বছরের মার্চ মাসে পুত্রসন্তানের জন্ম দেন আরতি।

বর্তমানে বিভিন্ন মিউজিক ভিডিও প্রযোজনার কাজ করেন। তা ছাড়া অনলাইন মাধ্যমে একটি প্রশিক্ষণ কেন্দ্রও খুলেছেন তিনি।

আধ্যাত্মিকতার সঙ্গে মানুষ কীভাবে নিজেকে সংযুক্ত করতে পারেন, আদর্শ জীবনসঙ্গী কীভাবে খুঁজে পাওয়া যায়— এই সব বিষয় নিয়ে নিজের শো সঞ্চালনা করেন আরতি। এই শোয়ের মাধ্যমেই কোটি কোটি টাকা আয় করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST