২৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামের গোরস্থানে পাওয়া গেলো মাগুরার ইটভাটার ম্যানেজারের লাশ!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের একটি গোরস্থান থেকে মাগুরা জেলার একটি ইটভাটার ম্যানেজার আব্দুল মজিদ মোল্লা (৬৩)এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে মাগুরা জেলা সদরের শেখপাড়া এলাকার মৃত লাল মামুদের ছেলে। সোমবার সকাল ৮টার দিকে বড়াইগ্রামের নগর ইউনিয়নের কয়েন গ্রামের ময়মনসিংহ পাড়া গোরস্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, ওই গোরস্থানের ভিতর গেটের পাশে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই লাশের পাশে কিছু টাকাও পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে অন্য কোথাও লাশটি পড়ে ছিলো এবং আইনী জটিলতা থেকে দুরে থাকার জন্য কে বা কারা লাশটি এনে গোরস্থানে রেখে যায়।

আরও পড়ুনঃ   গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ

পরে লাশটির আঙ্গুলের ছাপ থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত আব্দুল মজিদ মোল্লা মাগুরার একটি ইট ভাটার ম্যানেজার ছিলেন।

গত ৪ মাস আগে তিনি বাড়ি ও এলাকা থেকে নিখোঁজ হন। কিভাবে তার মৃত্যু হয়েছে এবং নাটোরের প্রত্যন্ত গ্রামের গোরস্থানে কিভাবে তার লাশ এলো তার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ   পলাতক ওসি শাহ আলমকে ধরতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST