১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পলাতক ওসি শাহ আলমকে ধরতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক : থানা থেকে পালিয়ে যাওয়া ছাত্র হত্যা মামলার আসামি ও উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে ধরতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাকে ধরতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

জুলাই আন্দোলনের হটস্পট উত্তরা পূর্ব থানা এলাকায় শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে আবার জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে ওঠেন তারা। পুলিশি বাধা উপেক্ষা করে সাবেক ওসিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কারের দাবি জানান বিক্ষুব্ধরা।

বিক্ষোভে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তিনি বলেন, শত শত ছাত্র-জনতা হত্যায় জড়িত শাহ আলমকে দ্রুত গ্রেপ্তার করা না হলে উত্তরা অচল করে দেয়া হবে। হান্নান মাসুদ বলেন, থানা হেফাজত থেকে খুনের আসামি পালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে, এটি বাংলা সিনেমা-নাটক। যারা তাকে পালাতে সহযোগিতা করেছেন, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তাদেরকে আইনের আওতায় আনা না হলে আমরা সবাই মিলে উত্তরায় আবার গণপ্রতিরোধ গড়ে তুলব।

আরও পড়ুনঃ   দাদি-নাতনি হত্যা: জড়িতদের গ্রেফতারের দাবি বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের

এ ঘটনায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তিন দিনের মধ্যে প্রতিবেদন দেয়া হবে জানিয়ে ছাত্রদের কাছে সময় চান উত্তরা জোনের ডিসি রওনক জাহান। তিনি বলেন, প্রাথমিকভাবে ‍যিনি দায়িত্বে ছিলেন, তাকে বরখাস্ত করেছি। পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল, সেটার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন দিতে বলেছি। সেটা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি তিনি।

বুধবার (৮ জানুয়ারি) কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানায় আনার পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পালিয়ে যান শাহ আলম। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে এক এএসআইকে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST