১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের রাফাতে স্থল অভিযান হবে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’: জাতিসংঘ

অনলাইন ডেস্ক : দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বাস্তব সত্য হল, রাফাতে স্থল অভিযান চালানো হলে সেখানে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ থেকে কম কিছু হবে না। তখন কোনও মানবিক পরিকল্পনাই এটিকে প্রতিহত করতে পারবে না।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাতে সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর গ্রিফিথস এ মন্তব্য করলেন।
রাফাতে বর্তমানে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

আরও পড়ুনঃ   সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

হামাস যখন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে কায়রো আলোচনায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা করছে, তখন নেতানিয়াহু ‘একটি চুক্তিসহ বা চুক্তি ছাড়াই’ রাফাহ আক্রমণ শুরুর অঙ্গীকার করেছেন।
রাফায় সেনা অভিযান চালানো হলে সেখানে ব্যাপক বেসামরিক নাগরিকের হতাহতের আশঙ্কায় ওয়াশিংটন, অন্যান্য দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এ অভিযান না চালানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, ‘আন্তজাতিক সম্প্রদায় কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে রাফাকে রক্ষা করার আবেদন করছে। কিন্তু অঞ্চলটি স্থল অভিযানের দোরগোড়ায় রয়েছে।’
গ্রিফিথস আরো বলেছেন, ‘অসুখ, দুর্ভিক্ষ, গণকবর ও সম্মুখ সমর থেকে বাঁচতে গাজার দক্ষিণতম পয়েন্টে পালিয়ে আসা লক্ষাধিক মানুষের জন্য এই স্থল আক্রমণ আরও বেশি হতাহতের ঘটনা ঘটাবে।’

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত আনছে ভারত

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৩৪ হাজার ৫৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST