২৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী মোহাম্মদ হাশেম এর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেম এর মৃত্যু স্বরণে বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য- মোহাঃ আসলাম আলী, আমানুল হক আমান, আশরাফুল আলম, ফজলুর রহমান মুক্তা ও সাইদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন আশরাফুল আলম । এসময় উপস্থিত ছিলেন, মরহুম আলী মুহাম্মদ হাশেমের সহর্ধমিনী মঞ্জুরা বেগম, আহবায়ক কমিটির সদস্য লালন উদ্দীনসহ সুব্রত কুমার, দোয়েল মোল্লা, জহুরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

উল্লখ্য তিনি ২০১৬ সালের ২৬ অক্টোবর রাতে ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরে মিলিক বাঘা গ্রামের নিজ বাস ভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন।

জীবনদ্দশায় জাতীয় “দৈনিক ইত্তেফাক” ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি ছিলেন। ১৯৯২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বহু কবিতা ও উপন্যাস লিখেছেন তিনি।

আরও পড়ুনঃ   পাকিস্তানের ভয়ে পালিয়েছিলেন গাভাস্কার : ইনজামাম

মরহুম আলী মুহাম্মদ হাশেম, ১৯৮৪ সালের ৫ নভেম্বর শাহদৌলা কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালের ৭ জুলাই অবসর গ্রহন করেন। ১৯৫০ সালের ৭ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন তিনি । তার পিতা- মুরহুম কফিল উদ্দীনের ৩ ছেলের মধ্যে মরহুম হাশেম ছিলেন দ্বিতীয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রয়াত ড. মজির উদ্দীন ছিলেন তার বড় ভাই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১০

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১২

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৪

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৫

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৬

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৯

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

২০

Design & Developed by: BD IT HOST