২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পৌরসভার কুঠিপাড়া এলাকার পদ্মা নদীর ধারে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (৪৬) এবং একই গ্রামের মৃত নোমান আলী মণ্ডলের ছেলে আব্দুর বশির (৪০)।

গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই) এম এ কুদ্দুস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন ব্যক্তি নৌকা যোগে পদ্মা নদী পথে মাদকদ্রব্য নিয়ে কুঠিপাড়া এলাকায় প্রবেশ করছে। খবর পেয়ে অফিসার ইনচার্জকে জানিয়ে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালাই।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ মোট গ্রেপ্তার ১০

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে গোলাম মোস্তফার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পাঁচটি পলিথিন প্যাকেটে রাখা ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেন এএসআই মো. মজনু মিয়া ও এএসআই মো. শরিফুল ইসলাম। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত হেরোইন ও ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা, জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এসআই কুদ্দুস বলেন, “আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে হেরোইন এনে বিক্রির উদ্দেশ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করত।”

আরও পড়ুনঃ   বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, “ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীপথ দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের একটি সক্রিয় রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে মাদক প্রবেশ করে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

রাজশাহী জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “নদীপথে মাদক আসা ঠেকাতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST