২৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মোহনপুর উপজেলা বাকশিসের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ্ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত।

আরও পড়ুনঃ   তানোরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু রহমানসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আজকের শিক্ষকরাই আগামী প্রজন্মকে সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলবেন। তাই শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও মর্যাদা রক্ষায় বাকশিসকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষক সমাজ জেগে উঠলে জাতি এগিয়ে যাবে।”

আরও পড়ুনঃ   শিক্ষকের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি রাকসুর নেতাদের

প্রধান বক্তা সালমা শাহাদাত বলেন, “বাকশিস শুধু একটি সংগঠন নয়, এটি শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। শিক্ষকদের আর্থিক, প্রশাসনিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এজন্য আমাদের সবাইকে সংগঠনের মাধ্যমে একযোগে কাজ করতে হবে।”

সম্মেলনের শেষ পর্বে নতুন কমিটি গঠন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST