২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কিছু উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতে ইসলামীর

অনলাইন ডেস্ক : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে আপত্তি তুলেছে জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে সরাসরি কারও নাম উল্লেখ করা না হলেও অভিযোগ করা হয়, কিছু উপদেষ্টা ‘একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন’ এবং প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “সব উপদেষ্টার বিষয়ে নয়, আমরা কয়েকজনের ব্যাপারে বলেছি। তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে বলে মনে করি। আমরা তাঁকে সতর্ক থাকতে বলেছি।”

এর আগে একই ধরনের অভিযোগ তুলেছিল বিএনপিও। তারাও বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিল, তবে নাম উল্লেখ করেনি।

আরও পড়ুনঃ   চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান

বৈঠকে কোনো উপদেষ্টার অপসারণ দাবি করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, “আমরা এখনই অপসারণ চাইনি, কেবল দৃষ্টি আকর্ষণ করেছি। সময় দিচ্ছি, পরবর্তীতে কী করব, সেটা ভাবছি।”

তত্ত্বাবধায়ক সরকারের দাবি না তুললেও জামায়াত জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে। তাহের বলেন, “রায়ে যদি কোনো ব্যত্যয় না হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে।”

তবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছে জামায়াত। তারা চায়, একটি সরকারি ‘আদেশ’-এর মাধ্যমে এই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক।

আরও পড়ুনঃ   বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান

তাহের বলেন, “অধ্যাদেশ দুর্বল। আদেশের মাধ্যমেই সাংবিধানিক বৈধতা দেওয়া সম্ভব। আমরা আমাদের এক্সপার্ট কমিটি এবং ঐকমত্য কমিশনের এক্সপার্টদের সঙ্গে বসে এই সিদ্ধান্তে এসেছি।”

তার দাবি, এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত হয়েছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে আরও আলোচিত হয় জুলাই সনদ বাস্তবায়নের সময়সূচি, নভেম্বরের শেষ দিকে গণভোট আয়োজনের পরিকল্পনা, ‘এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট’ বাস্তবায়নের রূপরেখা নিয়ে।

তাহের বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, এই সনদ বাস্তবায়ন না হলে, এত পরিশ্রম অর্থহীন হয়ে যাবে। তিনি যথাযথ উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দিয়েছেন।”

বৈঠকে জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST