২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস

অনলাইন ডেস্ক : দেশজুড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নবমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।

বুধবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ দিবসটি সাড়ম্বরে পালিত হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল– ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।’

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধ ও জনগণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই ২০১৭ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে। সমীক্ষায় দেখা যায়, ২০১৪ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৭ হাজার ৮৯০টি দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত হয়েছেন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আরও অনেক। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চালকদের অদক্ষতা, বেপরোয়া গতি এবং পথচারী ও যাত্রীদের অসচেতনতা।

আরও পড়ুনঃ   দুর্নীতি ও স্বজনপ্রীতির কোন স্থান মন্ত্রণালয়ে থাকবে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় হাতিরঝিল থেকে সড়ক ভবন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বেলা ১১টায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটরিয়ামে আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

আলোচনা সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা, এনজিও, সুশীল সমাজ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল থেকে সড়ক ভবন, জাহাঙ্গীর গেট থেকে ফার্মগেট, মহাখালী থেকে কাকলী এবং তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত সড়কের দ্বীপগুলো ব্যানার ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। গুরুত্বপূর্ণ বাস টার্মিনালে জনসচেতনতামূলক লিফলেট, পোস্টার ও স্টিকার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   শেষ পাতা

এছাড়া, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচার এবং বিটিআরসির মাধ্যমে মোবাইল ফোনে এসএমএস প্রচারণা চালানো হয়।

অনুষ্ঠানে বিআরটিএ কর্তৃক নির্বাচিত ১৬ জন দক্ষ চালককে ‘সেরা চালক’ সনদপত্র দেওয়া হয়। দুর্ঘটনাপ্রবণ এলাকায় মোটরসাইকেল চালকদের মধ্যে ২৮টি মানসম্মত হেলমেট বিতরণ করা হয়। জেলা পর্যায়ে ১০ হাজার হেলমেট বিতরণ কর্মসূচি চলছে।

দিবসের পরবর্তী এক মাসে ঢাকায় ১০টি ও জেলা পর্যায়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পেশাজীবী চালকদের স্বাস্থ্য পরীক্ষার এক সপ্তাহব্যাপী ক্যাম্প আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

দিবসের সার্বিক সমন্বয়ে ছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বাস্তবায়নে সহায়তা করেছে বিআরটিএ, সওজ, ডিএমপি, বিআরটিসি, ডিটিসিএ, ব্র্যাক, আহছানিয়া মিশন ও নিরাপদ সড়ক চাইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST