২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

১৫ সেনা কর্মকর্তাকে রাখা হবে সাবজেলে : ব্যারিস্টার সারোয়ার

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ শাসনামলে গুম-অপহরণ, নির্যাতন, খুন ও জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় কারাগারে পাঠানো ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসে স্থাপিত সাবজেলে রাখা হবে। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এ কথা জানিয়েছেন।

তিনি জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২২ অক্টোবর) সকালে সেনা হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশের পর তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার সারোয়ার বলেন, ‘গত ৮ অক্টোবর তিনটি মামলায় ট্রাইব্যুনালে তিনটি আদেশ জারি হয়। এতে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর সেনা কর্তৃপক্ষ তাদের সেনা সদর হেফাজতে নেয়। আজ তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন।’

তিনি জানান, আদালত তাদের ওকালতনামা স্বাক্ষরের অনুমতি দিয়েছেন এবং তিনটি আবেদন দাখিল করা হয়েছে, যার মধ্যে একটি জামিন আবেদন, একটি প্রিভিলেজ কমিউনিকেশন এবং একটি সাবজেলে রাখার অনুরোধ।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে রাতের অভিযান, ২টি ভেকু নিষ্ক্রিয়

সাবজেল প্রসঙ্গে ব্যারিস্টার সারোয়ার বলেন, ‘জেল কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। যারা পলাতক রয়েছেন, তাদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্ধারিত তারিখ রয়েছে। শুনানির পরবর্তী তারিখ ২০ নভেম্বর। আপাতত সেনানিবাসে ঘোষিত সাবজেলে তাদের রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘টেকনিক্যালভাবে এটি গ্রেপ্তার নয়, বরং স্বেচ্ছায় আত্মসমর্পণ। তারা সকালে আদালতে হাজির হয়েছেন; পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। প্রশাসনিক নিরাপত্তার জন্য একসঙ্গে গাড়িতে আনা হয়েছিল। এটি ছিল সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ।’

এদিন সকাল ৮টার পর তিন মামলার শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি পরিচালনা করেন। পরে আদালতে হাজির হওয়া ১৫ জন কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুনঃ   আনার হত্যা : শরীর টুকরো টুকরো করে হাড় থেকে মাংস আলাদা করে হলুদ মিশিয়ে ভরা হয় ব্যাগে

কারাগারে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে. এম. আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে)।

এ ছাড়া র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মো. রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলমও কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্তভাবে ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক, মেজর জেনারেল শেখ মো. সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকীকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১০

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১১

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১২

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৩

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৪

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৮

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৯

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

২০

Design & Developed by: BD IT HOST