২১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সুপার ওভারেও পারল না টাইগাররা

অনলাইন ডেস্ক : মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলা গড়ায় সুপার ওভারে, এই সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়ে সিরিজ সমতায় ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার (২২ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে।

এদিন আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের টার্গেট দিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান করে উইন্ডিজ। আর তাতে করেই খেলা গড়ায় সুপার ওভারে।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কায় বাংলাদেশের বড় জয়

সুপার ওভারের নিয়মে আগে ব্যাট করতে আসে উইন্ডিজ, আর বল হাতে আক্রমণে আসেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

সুপার ওভারে উইন্ডিজের হয়ে ব্যাটিংয়ে আসেন শাহী হোপ ও শেরফান রাদারফোর্ড, প্রথম বলে ১ রান নিয়ে পিচ পরিবর্তন করে হোপ। ওভারের দ্বিতীয় বলে বড় শট খেলতে গিয়ে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরে রাদারফোর্ড।

শেষ পর্যন্ত বাকি চার বল খেলে যোগ করে আরও ৯ রান। ১ ওভারে তারা তুলে নেয় ১০ রান। সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন হয় ১১ রানের।

আরও পড়ুনঃ   ‘বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষকরা চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন’

১১ রানের জবাবে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে মাঠে আসেন সাইফ হাসান ও সৌম্য সরকার। বিনা বলে ফ্রি ৩ রান পেয়েও কাজে লাগাতে পারল না টাইগাররা।

বড় র্শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরে সৌম্য সরকার, সৌম্য আউট হলে সমীকরণ দাঁড়ায় ২ বলে ৫রান , শেষ পর্যন্ত ২ বল খেলে ৩ রানের বেশি করতে পারেনি টাইগাররা। এতে ১ রানের পরাজয়েরি শিকার হয় মেহেদী মিরাজের দল।

এই জয়ে চলতি সিরিজের ১-১ সমতায় ফেরাল উইন্ডিজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১০

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১১

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১২

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৩

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৫

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৬

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৭

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৯

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

২০

Design & Developed by: BD IT HOST