১৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় বাংলাদেশের বড় জয়

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ (বৃহস্পতিবার) পুরো দৃষ্টি সংযুক্ত আরব-আমিরাতে চলমান আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে। এই ম্যাচে আফগানিস্তান হারলে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে খেলবে। তাই বাংলাদেশের সবাই শ্রীলঙ্কা সমর্থন করছে। এমন দিনে আজ বাংলাদেশ অ-১৭ ফুটবল দল শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্টে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে।

শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয়। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ডান প্রান্ত থেকে নেওয়া কর্নার নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসেন। তিনি বল গ্রিপে নিতে পারেননি। বক্সের মধ্যে বাংলাদেশের সাব্বির ইসলাম বল পান। তার নেওয়া শট গোললাইন থেকে সেভ করতে পারেননি লঙ্কান ডিফেন্ডাররা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে বাংলাদেশ দুই গোল পায়। ৪৮ মিনিটে অপু রহমান লঙ্কান বক্সের মধ্যে বল নিয়ে প্রবেশ করেন। ডিফেন্ডাররা তাকে পিছু তাড়া করলেও বাধা দিতে পারেনি। গোলরক্ষককে প্লেসিং শটে পরাস্ত করে বাংলাদেশকে ২-০ লিড এনে দেন অপু। এক মিনিট পরই আরিফ বক্সের সামনে থেকে জোরালো শটে গোল করলে বাংলাদেশের জয়ের সুবাতাস মিলতে থাকে।

৬৪ মিনিটে বাংলাদেশের হয়ে চতুর্থ গোল করেন আকাশ আহমেদ। নেপাল কয়েকটি আক্রমণ করলেও গোল আদায় করতে পারেনি। বরং দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কয়েকটি সহজ গোলের সুযোগ মিস না করলে জয়ের ব্যবধান আর বড় হতো ফয়সালদের।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ

শ্রীলঙ্কায় বাংলাদেশের বড় জয়
নেপাল প্রথম ম্যাচে ২-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল। আজ বাংলাদেশের বিপক্ষে এক পয়েন্ট পেলেই এই গ্রুপ থেকে নেপালের সেমিফাইনাল নিশ্চিত হতো। উল্টো বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে। স্বাগতিক শ্রীলঙ্কা বাংলাদেশকে ৩ গোলের ব্যবধানে হারালেও নেপাল গোল ব্যবধানে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে পড়বে। যদিও বাস্তবিক অর্থে বাংলাদেশকে এই ব্যবধানে হারানো স্বাগতিক দলের জন্য কষ্টকরই। বাংলাদেশ পরবর্তী ম্যাচে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST