২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শুক্রবার ২৫ জুলাই রাজশাহী নগরীতে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দাবা প্রতিযোগিতার আয়োজন করে মন্ডল স্পোর্টিং ক্লাব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাসিক ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বাক্কার কিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল স্পোর্টিং ক্লাবের সভাপতি আতিকুর রহমান এলেন, প্রশিক্ষক আবু তাহের, রাশেদুল হক রাসেল প্রচার সম্পাদক মন্ডল স্পোর্টিং ক্লাব, আক্তার হোসেন উজ্জ্বল প্রবীর চন্দ্র সাহা। বিচারক বা জাতীয় আরবিটর দায়িত্ব পালন করেন আসাবুবুর রহমান। প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন মন্ডল স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মিল্টন।

প্রতিযোগিতায় সর্ব্বোচ্চ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করে এস এম কুতাইবা বিপ্লব দ্বিতীয় স্থান অর্জন করে এসকে এমডি আব্দুল মুত্তালিব তৃতীয় স্থান অর্জন করে রেজাউল করিম, চতুর্থ থেকে দশম স্থান অর্জনকরে যথাক্রমে মতিউর রহমান, শাহা প্রবীর চন্দ্র, মোনায়েম হোসেন, মিনহাজুর রহমান, ওবাইদা নিপুণ, মাসুদ রানা ও মোরশেদুল হোসেন। ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার অর্জন করে পঞ্চাশোর্ধ ক্যাটাগরীতে ওবায়দুল্লাহ আল ফারুক,ননরেটেড ক্যাটাগরীতে নাইমুর রহমান, স্কুল শিক্ষার্থী ক্যাগরীতে আশরাফুল ইসলাম, মন্ডল স্পোর্টিং ক্লাবের সেরা দাবাড়ু হিসেবে পুরুষ্কার পান হাবিবুল্লাহ, বিশেষ পুরুষ্কার পান যথাক্রমে ফারবি রহমান ও আয়েশা সিদ্দিকা।

আরও পড়ুনঃ   সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দাবা প্রতিযোগিতার আয়োজন উপলক্ষে মন্ডল স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিল্টন বলেন, “রাজশাহীতে দাবা খেলোয়াড়দের অনেক সমস্যা, আর্থিকভাবে সরকার ও সমাজের বিত্তশালীদের দাবা প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য আহবান জানান এবং রাজশাহীতে দাবা খেলোয়াড়দের নিয়ে দাবা সমিতি গঠন করে দাবাড়ুদের বিভিন্ন সমস্যা সমাধান করার।”

আরও পড়ুনঃ   নিজ এলাকার মানুষের জন্য শরিফুলের অনন্য উদাহরণ

আর্থিক সমস্যার জন্য জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করা সম্ভব হয়না বলে জানান মন্ডল স্পোর্টিং ক্লাবের সভাপতি আতিকুর রহমান এলেন। তিনি আরও বলেন, “রাজশাহীতে মন্ডল স্পোর্টিং ক্লাব দাবাড়ুদের নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতি বছরই দাবা প্রতিযোগিতার আয়োজন করে, আমাদের ক্লাবে দাবা প্রশিক্ষণের ব্যবস্থা আছে, জাতীয় পর্যায়ের প্রশিক্ষক ও আরবিটর আছে, আমরা চাই রাজশাহীর ছাত্র ও যুবসমাজ বিপথগামী না হয়ে বিভিন্ন খেলাধুলায় নিয়োজিত থেকে রাজশাহীর সুনাম বয়ে আনুক।”

তিনি আরও বলেন দাবার মাধ্যমে রাজশাহী ও মন্ডল স্পোর্টিং ক্লাবের নাম বিশ্বের দরবারে সমুজ্জ্বল হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১০

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১১

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১২

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৩

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৫

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৭

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৯

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

২০

Design & Developed by: BD IT HOST