২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদল।

সোমবার ২০ অক্টোবর সকাল ১০টায় রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে কলেজ মূল ফটকের সামনে প্রতিবাদী সমাবেশে করে। এসময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

সমাবেশ থেকে জুবায়েদসহ একের পর এক ছাত্রদল নেতা হত্যার বিচার চান নেতাকর্মীরা। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার না করলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন ছাত্রনেতারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ অন্তর, নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান লিমন, যুগ্ন আহবায়ক ওয়াসিফ, ছাত্রনেতা রানা, ছাত্রনেতা মসু, সদস্য মুক্তাদির, ছাত্রনেতা ঐক্য, পারভেজ, লতিফুর, সোহান, তুষারসহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ   বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার

এর আগে রোববার সন্ধ্যায় পুরান ঢাকার একটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমানের রক্তাক্ত লাশ পাওয়া যায়। যার প্রতিবাদে রাজশাহীতে তাৎক্ষণিক মিছিল করেন ছাত্রদল নেতারা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১০

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১২

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৩

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৪

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৫

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৬

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৭

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৮

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৯

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST