২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আজ রোববার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকালে হাই কমিশনারের সাথে উপ-হাইকমিশনার প্রভন বাধে উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিবের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
এক ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠকে দুই দেশের মধ্য দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, বৈঠকে ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে তুলে ধরা হয়। আর দু’দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও দৃঢ় কিভাবে করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
‘দুই দেশের মধ্যে বিরাজমান পানি সমস্যার দ্রুত সমাধান, সীমান্ত হত্যা বন্ধ করা এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো নিয়েও কথা হয়েছে’-বলে জানান বিএনপি মহাসচিব।
ভারতীয় হাইকমিশনারকে উদ্ধৃত করে বিএনপি মহাসচিব বলেন, তারা এ সব বিষয়ে সজাগ রয়েছেন এবং দ্রুততার সাথে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সে বিষয়ে চেষ্টা করছেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তনের পরে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ইতোমধ্যে তাদের (ভারত সরকার) যোগাযোগ হয়েছে। আর রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র সাথে তাদের দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলেও বৈঠকে জানানো হয়।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST