১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তারা সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ : পূর্ণিমা

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবন প্রায় সব ক্ষেত্রেই তিনি নিয়মিত আলোচনায় থাকেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। মাঝে মাঝেই সেখানে ব্যক্তিগত জীবন বা সমাজের নানা দিক নিয়ে লেখেন।

সম্প্রতি পূর্ণিমা তার একটি পোস্টে সম্পর্কের জটিলতা, স্বার্থান্বেষী মানুষ এবং নিঃসঙ্গতার গুরুত্ব নিয়ে এমন কিছু কথা লিখেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

পূর্ণিমা পোস্টে লিখেছেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’

আরও পড়ুনঃ   নতুন করে বিয়ে নিয়ে ভাবছেন মোনালিসা

‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে, সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে।’

তার কথায়, ‘কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায়, তখন তারাই সবার আগে দূরে সরে যায়। ঠিক যেমন মৌমাছি ফুল থেকে মধু নিঃশেষ হলে অন্য ফুলের কাছে উড়ে যায়, তেমনি তারাও সরে যায় স্বার্থের টানে।’

আরও পড়ুনঃ   ‘পূজায় আছি, উৎসবে নেই’

মিথ্যা সম্পর্ক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে পূর্ণিমা আরও লিখেছেন, ‘তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST